মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 03:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সুনামগঞ্জের নবমী পূজায় মণ্ডপ পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন!

20 Oct 2026 • সারাদেশ

সুনামগঞ্জের নবমী পূজায় মণ্ডপ পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের  ডিআইজি জাহাঙ্গীর হোসেন!

 

সুনামগঞ্জ প্রতিনিধি| জনতার দেশঃ
সুনামগঞ্জের ৪৪৪ টি মণ্ডপে শান্তিপূর্ন পরিবেশে মহা নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম,কেন্দ্রীয় দুর্গা বাড়ি, নতুনপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। নির্বিঘ্নে পূজা মন্ডপে আসেন, পূজা উদযাপন করুন।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরাও আছে। সবাই আনন্দের সাথে বছরের সবচেয়ে বড় পূজা উদযাপন করেন। ‘

এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক,কুলেন্দু শেখর দাস।

(ইনসেটে সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন)

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!