মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 18:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সৌন্দর্য ওফ্যাশন সচেতনতায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এর টিপস!

25 Oct 2026 • লাইফস্টাইল

সৌন্দর্য ওফ্যাশন সচেতনতায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এর টিপস!

 

লাইফ স্টাইল ডেস্ক|জনতার দেশঃ

সৌন্দর্য্য কিংবা নজর কাড়তে সব সময় ঝলমলে রং, ভারী কাজ কিংবা অতিরিক্ত সাজের প্রয়োজন হয় না। কখনো কখনো মৃদু রং, সূক্ষ্ম কারুকাজ আর পরিমিত গয়নাতেই ফুটে ওঠে আভিজাত্য। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের সাম্প্রতিক আইভরি ও সোনালি শাড়ির সাজ যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।

ডিজাইনার করণ তোরাণির ‘তোরাণি’ লেবেলের এই শাড়িতে সাবেকি সৌন্দর্য আর আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছেন অভিনেত্রী। তার সাজে ছিল না বাড়তি জাঁকজমক, বরং প্রতিটি অনুষঙ্গেই ধরা পড়েছে পরিমিত রুচির ছাপ। ভূমির শাড়ির মূল আকর্ষণ এর রং ও সূক্ষ্ম কারুকাজ। আইভরি রঙের সুতি ও অর্গ্যানজা ফ্যাব্রিকের ওপর সোনালি সুতার এমব্রয়ডারি শাড়িটিকে দিয়েছে ভিনটেজ আবহ। শাড়ির জমিতে ছড়িয়ে থাকা সোনালি মোটিফ এবং পাড়ের নিখুঁত নকশা পুরো ড্রেপে এনেছে আভিজাত্য।
এর সঙ্গে হালকা গোলাপি বা ব্লাশ-টোনের ফ্লোরাল ট্রিম তৈরি করেছে মৃদু রঙের বৈপরীত্য। ফলে শাড়ির স্নিগ্ধতা বজায় থেকেছে, আবার সাজেও এসেছে আলাদা মাত্রা।এই ধরনের রং উৎসবের সাজে যেমন মানানসই, তেমনই বিয়েবাড়ি কিংবা দিনের বিশেষ অনুষ্ঠানেও হতে পারে আকর্ষণীয় পছন্দ। যারা চড়া রঙের বদলে হালকা অথচ অভিজাত সাজ পছন্দ করেন, তাদের জন্য আইভরি ও সোনালির এই সমন্বয় অনুপ্রেরণা জোগাতে পারে।

শাড়ির আঁচল বা পাল্লু ছিল সাজের অন্যতম আকর্ষণ। সূক্ষ্ম নকশা, সোনালি কাজ এবং ফ্যাব্রিকের কোমল আবহ একসঙ্গে শাড়িটিকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। ম্যাচিং আইভরি ব্লাউজ়েও ছিল নকশার সামঞ্জস্য। স্ক্যালপড বর্ডার ও সুন্দর নেকলাইন শাড়ির কারুকাজকে আরও ফুটিয়ে তুলেছে। ভূমির এই সাজ থেকে একটি ফ্যাশন টিপস সহজেই নেওয়া যায়-শাড়িতে যদি সূক্ষ্ম কাজ ও নজরকাড়া আঁচল থাকে, তবে ব্লাউজের নকশায় অতিরিক্ত ভারী উপাদান না রাখলেও সাজ পূর্ণতা পেতে পারে।
শাড়ির সঙ্গে গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও ভারসাম্য বজায় রেখেছেন ভূমি। ‘নীতি সিং জুয়েলারি’র মুক্তা ও ক্রিস্টাল বসানো ফ্লোরাল পেনডেন্টের ভিনটেজ নেকলেস তার সাজে যোগ করেছে কোমল আভিজাত্য। সঙ্গে ছিল মানানসই স্টেটমেন্ট স্টাড দুল।
ভূমির সাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার মেকআপ ও হেয়ারস্টাইল। চুল পিছনের দিকে গুছিয়ে খোঁপা করে বাঁধায় গয়না ও ব্লাউজের নেকলাইন স্পষ্টভাবে ফুটে উঠেছে। মেকআপে ছিল উষ্ণ টোনের ছোঁয়া-কনট্যুর করা গাল, শ্যাম্পেন-টোনড গ্লো, উইংড আইলাইনার, ঘন পাপড়ি এবং সফট রোজি ন্যুড লিপস্টিক।
ভূমি পেডনেকরের দেখে বোঝা যায়, আভিজাত্য সব সময় জাঁকজমকের ওপর নির্ভর করে না। আইভরি ও সোনালির মতো নিরপেক্ষ রঙের সঙ্গে ব্লাশ-টোনের ছোট বৈপরীত্য সাজে আনতে পারে নতুনত্ব।
ছবিঃ

সংগৃহিত।

আরও পড়ুন

দক্ষিন সুদানের আদিবাসী মুন্দারী গোত্রের রীতিনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য।

যেভাবে চিনবেন পচা ডিম

গোসলে প্রশান্তি

ডায়েরির পাতায় পাতায়

৫ দিনেই পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক