বুধবার, 28 অক্টোবর 2026 · 02:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃ/ত্যু।

26 Jun 2026 • সারাদেশ

হরিপুরে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃ/ত্যু।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিরা এবং পতনডোবা গ্রামের মিজানুর রহমান(
ড্রাইভার)-এর একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা জানান, মিরা ছিল অত্যন্ত ভদ্র, মিশুক ও মেধাবী একজন শিক্ষার্থী। তার অকাল প্রয়াণে সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীরা বলেন, এমন একটি প্রাণবন্ত শিশুর হঠাৎ চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। মিরার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!