সোমবার, 26 অক্টোবর 2026 · 21:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

হুতি বিদ্রোহীদের ঠেকাতে শেষ পর্যন্ত ইসরাইলের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ মোহাম্মদ- বিন -সালমান!

15 Sep 2026 • সারাদেশ

হুতি বিদ্রোহীদের  ঠেকাতে শেষ পর্যন্ত ইসরাইলের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ মোহাম্মদ- বিন -সালমান!

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ

হুতি যুদ্ধাদের  লাগাতার আক্রমণের মুখে বড় বিপাকে পড়েছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রের সৌদি সমর্থিত বাহিনী গুলো একের পর এক এলাকা হারাচ্ছে। ইয়েমেনের সরকারী সামরিক বাহিনী পালানোর পথ খুঁজে পাচ্ছে না পরিস্থিতি সামাল দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক বিভিন্ন দেশের পাশাপাশি ইজরাইলের পরোক্ষ সাহায্য চেয়েছেন বলে জানিয়েছে ইজরাইলি গণমাধ্যম ‘ইসরাইল হাইয়ুম’।
সৌদি আরব সরাসরি উপসাগরীয় দেশগুলোর কাছে সাহায্য চাইলেও ইসরাইলের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সেন্টকমের মাধ্যমে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাবেল মান্দেব প্রণালী’ নিয়ন্ত্রণ যেন হুতিদের হাতে চলে না যায় সেজন্য  তাদের বন্ধুর রাষ্ট্রগুলোর কাছে গোয়েন্দা তথ্য সহ অন্যান্য সামরিক সহায়তা চেয়েছে রিয়াদ।
যুবরাজ সালমান সতর্ক করে বলেছেন, এই প্রণালী বন্ধ হয়ে গেলে সৌদি তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।তাই যুবরাজ সালমান যে কোন মূল্যে বাবেল মান্দেব প্রণালী  নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া।
যদিও ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক না রাখার নীতিতে সৌদি আরব বরাবরই অটল ছিল। কিন্ত বর্তমানে পরিস্থিতি ভিন্ন।সৌদি আরব এখন তাদের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজ স্বার্থ রক্ষায় গোপনে মার্কিন সেন্টকমের মাধ্যমে ইসরায়েলের সাথে সখ্যতা গড়তে চাইছে।এটা নিয়ে মুসলিম বিশ্বে সৌদের সমালোচনাও তুঙ্গে।  ইজরাইলের সাহায্য চাওয়ার বিষয়টি বেশ ব্যতিক্রমী।

বিশ্লেষকদের মতে এই সংকটময় পরিস্থিতি সৌদিকে ইসরাইলের কাছাকাছি নিয়ে আসতে পারে।
পক্ষান্তরে সুয়েজ খালের বাণিজ্যের কথা চিন্তা করে এখন পর্যন্ত মিশর সৌদির পাশেই রয়েছে।
এহন পরিস্থিতিতে ‘সেন্টকম’প্রধান ব্রাড কুপার বর্তমানে সৌদি আরব সফর করছেন।

সূত্রঃ

#এপিপি,ইয়েমেন।

# বার্তা সংস্হা, রয়টার্স।

ছবি: সংগৃহিত।

আরও পড়ুন

পলিমাটির চাদরে যমুনার তীরে, তিল চাষে নতুন বিপ্লব নীড়ে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন!

বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে?

ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান!

জনরোষে উত্থাল ফ্রান্সঃ চলমান বিক্ষোভ আন্দোলনে গ্রেপ্তার হাজার ছাড়িয়ে!