বুধবার, 28 অক্টোবর 2026 · 05:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কৃষি অর্থনীতি।

Showing 1 to 20 of 33 results

নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

  মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ খরস্রোতা নদী যমুনার বুক চিরে জেগে উঠেছে অসংখ্য ধূসর বালুচর। তবে সেই ধূসরতা ছাপিয়ে এখন দু’ চোখ যেদিকে যায়, শুধু সবুজ ঘাস আর কাইশার মায়াবী সমারোহ। চারদিকে যেন প্রকৃতির সবুজের চাদর। আর এই চাদরকে কেন্দ্র করেই যমুনা চরাঞ্চলের হাজারো দরিদ্র পরিবারের ঘরে ফিরছে সচ্ছলতার হাসি। চরের বুনো […]

16 October 2026
ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা  কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

  রহমত আরিফ ঠাকুরগাঁওপ্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেও লাভের মুখ দেখছেন না কৃষক ও ব্যবসায়ীরা। বরং হিমাগার ভাড়া, পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন ও সংরক্ষণ-পরবর্তী খরচ দাঁড়িয়েছে ১৯ থেকে ২০ টাকা। অথচ বর্তমানে বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ১৪ টাকা কেজি দরে। এতে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান […]

10 October 2026
পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা!

পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা!

  মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি। যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জের দিগন্তজোড়া চরাঞ্চল এখন ভরে উঠেছে সবুজের সমারোহে। প্রতি বছর বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হওয়া নদীপাড়ের কৃষকরা এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগের পরামর্শে যমুনার উর্বর পলিমাটিতে পুরোদমে শুরু হয়েছে মাসকলাই চাষ। গত বছরের ভালো লাভ এবং সরকারি প্রণোদনায় উদ্বুদ্ধ হয়ে চলতি মৌসুমে এ […]

06 October 2026
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা!

ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা!

মোঃ আফজাল হোসেন|দিনাজপুর প্রতিনিধিঃ গত কয়েক বছর পাটের ফলন ও বাজারদর নিয়ে হতাশ ছিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকেরা। এ বছর সময় মতো বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারেও মিলছে ভালো দাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত আবাদও […]

19 September 2026
মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত!

মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত!

    (নীলফামারী) প্রতিনিধি|জনতার দেশঃ ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা […]

16 September 2026
কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের  ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!

কেরু’তে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগারমিল// চিনিকলগুলি চলমান থাকলে কর্মসংস্থান হবে অগনিত মানুষের ……ঠাকুরগাঁওয়ে বিএসএফআইসি চেয়ারম্যান!

  রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি লাভ লোকসানের চেয়ে বেশি কাজ করে জনগণের স্বার্থের জন্য। জনগণের স্বার্থের কথা চিন্তা করেই আমরা ৩শ টাকা দরে প্রতি কেজি চিনি উৎপাদন করে ১২০ থেকে ১২০ টাকা […]

08 September 2026
নরসিংদীতে শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের!

নরসিংদীতে শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের!

  সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শীতকালীন সবজির চারা বিক্রয় করে বদলে গেছে বহু কৃষকের ভাগ্য। সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ব্যাপক পরিচিতি পেয়েছে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া এলাকা। শিবপুর তথা নরসিংদীর স্থানীয় কৃষকরা একসময় মুন্সীগঞ্জ থেকে সবজির চারা ক্রয় করে সবজি চাষ করতেন। ২০ বছর পূর্বে নিজেদের প্রয়োজনে চারা উৎপাদন […]

08 September 2026
কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে!

কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে!

  মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট সাময়িক অস্থিরতা নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবৈধ মজুদবিরোধী অভিযান, মজুতকৃত সার উদ্ধার, ডিলার পর্যায়ে তদারকি এবং সমন্বিতভাবে সার বিতরণের উদ্যোগে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এতে কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু […]

07 September 2026
নরসিংদীতে নতুন কৃষি বিপ্লব:অধিক লাভ জনক হওয়ায় আঁখ চাষে আগ্রহি হয়ে ওঠছেন চাষীরা!

নরসিংদীতে নতুন কৃষি বিপ্লব:অধিক লাভ জনক হওয়ায় আঁখ চাষে আগ্রহি হয়ে ওঠছেন চাষীরা!

নরসিংদী ব্যুরো থেকে সাইফুল ইসলাম রুদ্র: একসময় আখ চাষের জন্য নরসিংদী জেলার অন্যতম বিখ্যাত উপজেলা ছিল বেলাব। কিন্তু বিভিন্ন সেচ প্রকল্প আবির্ভাবের ফলে ধান চাষে ঝুঁকে পড়ে কৃষক। আয়-ব্যয়ের হিসাব-নিকাশে ধান চাষ থেকে মুখ ফিরিয়ে পুনরায় আখ চাষের দিকে ধাবিত হচ্ছে তারা। বর্তমানে এক বিঘা জমিতে আখ চাষ করে ধানের চেয়ে প্রায় ৭ গুণ বেশি […]

05 September 2026
রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই- বিভাগীয় কমিশনার!

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই- বিভাগীয় কমিশনার!

  মোঃ সোহেল রানা| রাজশাহী(প্রতিনিধি): নবাগত রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই। কৃষকের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ, বিএডিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সারের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়মিত মনিটরিং করতে হবে, যাতে কৃত্রিম সংকট বা অনিয়মের সুযোগ […]

03 September 2026
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা!

দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা!

মোঃ আফজাল হোসেন| দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ১৩ টি উপজেলায় পাটের জমজমাট বাজার প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। দেশের পাটের প্রচুর চাহিদা থাকলেও আঞ্চলিকতার ভিত্তিতে এবং পাট চাষে কৃষকদের উৎসাহ এবং দাম ভালো পাওয়ায় কৃষকেরা এ এলাকায় ঝুঁকে পড়ছে পাট চাষে। খানসামা উপজেলার পাকের হাট ও বিরামপুর উপজেলায় শুরু হয় পাটের বেচাকেনা। প্রতি শনিবার […]

01 September 2026
নরসিংদীর শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্রেস্ট সনদ পত্র  বিতরণ অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্রেস্ট সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত।

নরসিংদী থেকে আবু নাঈম রিপন : ‘‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মৎস্য সপ্তাহ ২০২৬ইং উপলক্ষে, রবিবার ১৬ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া,“জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ […]

16 August 2026
কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা

মো:মুকতাদির কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে রওয়ানা হয়ে প্রধান প্রধান […]

16 August 2026
ডিমলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত।

ডিমলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত।

(নীলফামারী) প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়ভাবে ১৬ থেকে ৩০ আগস্ট মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে […]

16 August 2026
গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব।

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ সফলভাবে উদযাপন এবং মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। […]

03 August 2026
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি।

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে তিনি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেললে মাঠের পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে নিপতিত হয়। বিষয়টি জানার পর রহিমানপুর ইউনিয়নের […]

31 July 2026
হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির তল্লাশি: ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক।

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির তল্লাশি: ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক।

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় গাড়িটির চালককে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার […]

28 July 2026
নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার।

নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার।

  খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: টানা বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতির অজুহাতে নাসিরনগর উপজেলায় সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে চাল, চিনি, তেল, ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন  বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ […]

27 July 2026
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ।

নরসিংদী থেকে আবু নাঈম রিপন: নরসিংদীর শিবপুরে পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তাঁরা সড়কে ডিম ভেঙ্গে প্রতীকী প্রতিবাদ জানান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে […]

22 July 2026
মদনে (নেত্রকোণা) তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর।

মদনে (নেত্রকোণা) তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর।

♦​মো: মহিউদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি: আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিপ্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। ​গত সোমবার (২০ জুলাই) উপজেলা পাবলিক হল মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের […]

21 July 2026