সোমবার, 26 অক্টোবর 2026 · 20:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

অর্থনীতি

সাইবার হামলার ঝুঁকি এড়িয়ে অবশেষে সচল করা হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট!

স্টাফ রিপোর্টারঃ|জনতার দেশঃ পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি […]

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী!

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিক্রয় পেশাজীবীদের জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন, বিক্রয় প্রতিনিধিদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ (৪) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে,বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)। সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে (১)সকল বিক্রয় পেশাজীবীর জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি […]

নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

খ ম জায়েদ হোসেন নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত এবং সংরক্ষণজনিত অপচয় কমানোর লক্ষ্যে নাসিরনগর উপজেলায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত এই সংরক্ষণাগার চালু হওয়ায় স্থানীয় প্রান্তিক কৃষকেরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে […]

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও সম্ভাবনা!

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ গত দশক ধরে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি উৎকর্ষ এবং সরকারের সহায়ক নীতিমালার কারণে ব্যবসায়িক সুযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মূলত বাংলাদেশ একটি অর্থনৈতিক দেশ।যেখানে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে।দেশের ভৌগোলিক অবস্থান, শ্রম বাজার, সরকারের নীতিগত সহায়তা ইত্যাদি কারণে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। যদিও দুর্নীতি ও শেয়ার […]

অননুমোদিত অ্যাপে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশ: বাংলাদেশ   ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)মোবাইল অ্যাপ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ মাধ্যমে পরিচালিত অননুমোদিত ডিজিটাল ঋণ কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। এ ধরনের অ্যাপ ও ফ্লাট ফর্মের আড়ালে বড় ধরনের প্রতারণা, অপরাধ ও অর্থপাচারের ঝুঁকি রয়েছে বলে ব্যাংক জনস্বার্থে এই সতর্কবার্তা জারি করেছে। বিএফআইইউর মূল সতর্কবার্তা ও পরামর্শ […]

সিকদার গ্রুপের খেলাপি ১০ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের কী হবে? ব্যাংক গুলোর দেউলিয়াত্ব অবসানে রাষ্ট্রের করণীয় কি?

♦অর্থনীতি ডেস্ক (দৈনিক জনতার দেশ): ধ্বংশের মুখোমুখি আজ সিকদার পরিবার।৫ বছর আগেও দেশের ব্যাংক ও আর্থিক খাতের দোর্দণ্ড প্রতাপশালী একটি নাম ছিল ‘সিকদার পরিবার’। এ পরিবারের কর্তা ও সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের প্রভাব ছিল ক্ষমতার অন্দর মহলেও। কিন্তু অল্প সময়ের ব্যবধানে পরিবারটির ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক প্রভাব ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক […]

তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন

তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ (গেজ রিডার) আবারও বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে দুই দফায় বিপদসীমার পরিমাপ বৃদ্ধি করা হলো ৩৫ সেন্টিমিটার। পূর্বের পরিমাপের চেয়ে এবার ২০ সেন্টিমিটার বেশি বৃদ্ধি করা হয়েছে। এর আগে পরিমাপটির প্রথম দফায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছিল। সূত্র মতে উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণের ফলে তিস্তা নদীর প্রবাহ কমে যাওয়ায় পলি ও […]

ডিমের ডজন ৬৫ টাকা

প্রায় এক মাস ধরে অনেকটাই ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন বাজারে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের তুলনায় এখন ডজন প্রতি ডিমের দাম কমেছে ১৫ টাকা করে। আর খুচরা দোকানে প্রতি পিস ডিমের দাম এক মাসের ব্যবধানে কমেছে ২ টাকা করে। এদিকে ডিমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহের তুলনায় বর্তমানে ছোলার দাম কেজিতে প্রায় ১০ […]

টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জুমার মুসল্লিদের টার্গেট করে শুক্রবার সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ৮টার আগেই টঙ্গীস্থ নিজ বাসভবন থেকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সিটি কর্পোরেশনের সর্ব উত্তরে নির্বাচনী প্রচার শুরু করেছেন। পর্যায়ক্রমে সাবেক কাউলতিয়া ইউনিয়নের হাতিয়ার, ভাওরাইদ, পোড়াবাড়ী বাজার, গাজরিয়াপাড়া, বাংলাবাজার, ভীমবাজার, মাস্টারবাড়ি, কাউলতিয়া, জোলারপাড়া, বিপ্রবর্থা, মিরেরগাঁও, জালামার্কেট, সালনা, […]

ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ!

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেহাল সড়ক, জলাবদ্ধতা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রে পানি জমে যাওয়া ও যানজটে ভোটাররা কেন্দ্রে যাবেন কি না- এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় […]

গাসিকে হাসান সরকারের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোটের মনোনীত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সহ সভাপতি শেখ আহমেদ সাইমুমের নেতৃত্বে টঙ্গীতে গাজীপুর জেলা ছাত্রদলকে একিভূত করে মহানগরের ৫৭টি ওয়ার্ডে ছাত্রদলের নেতৃত্বে আলাদা নির্বাচনী কমিটি গঠন ও নগরীর […]

মেয়র প্রার্থীর ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ‘ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণায়!

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। একই সঙ্গে তাদের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। সোমবার হাসান উদ্দিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে। ওই চিঠিতে […]

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন। গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. […]

আ. লীগের অভিযোগ: গাজীপুরে সন্ত্রাসী জড়ো করছে বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের নেতাদের অভিযোগ, সরকারি সম্পদ ধংস এবং আগুনে মানুষ পুড়িয়ে নাশকতা মামলার দাগী অপরাধীদের সারাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অভিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য নির্বাচন কমিশনের প্রতি […]

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার শেষ হয়েছে। গত দুই মাস জাটকা সংরক্ষণে নদীতে তত্পর ছিল নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতন জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা […]

সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক

টিজারেই চমক ছিল। আসলে যাঁর জীবন নিয়ে ছবিটা, তাঁর জীবনটা ভরা শুধু চমক আর চমক। তাই, রাজকুমার হিরানির মতো বাঘা পরিচালক যখন তাঁকে নিয়ে ছবি বানান, তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। হয়েছেও তাই। টিজার মুক্তির পর থেকেই আলোচনায় সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’। আর ছবিটির টিজারেই সবাইকে চমকে দিয়েছেন রণবীর কাপুর। আসল সঞ্জয়ের সাথে এই […]

বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

ঝড়-বৃষ্টি সত্ত্বেও রবিবার নগরে কমবেশি প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তাঁরা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে সকাল ১১টার দিকে বের হয়ে যান প্রচার-প্রচারণায়। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও প্রচারণা চালান। আওয়ামী লীগ : মেয়র পদপ্রার্থী […]

শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

বাংলাদেশে একটা সময় ছিলো যখন ঈদের ছবি মানেই ছিলো শাকিব-অপুর চলচ্চিত্র। গত দুই তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করেন না। তাই তাঁদের ছবি দেখা থেকেও বঞ্চিত দর্শক। তবে এবার ব্যতিক্রম হতে পারে, যদি শাকিব খান চান। দুই বছর আগে শুট করা […]

আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার সাত মেয়র প্রার্থীর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থী এক মঞ্চে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার করেছেন। সোমবার গাজীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সু-শাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ অঙ্গীকার করেন। আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রতিদ্বন্দ্বীতাকারী সাত মেয়র প্রার্থী এক মঞ্চে বসে তারা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা […]

গাজীপুরে শুটিং স্পটে উঠতি মডেলকে ধর্ষণ

সিনেমা ও নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ঢাকা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নীলেরপাড়া এলাকার শুটিং স্পটে নিয়ে এক উঠতি মডেলকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরী মডেল বাদী হয়ে জয়দেবপুর থানায় ধর্ষক ও তার দুই সহযোগীকে আসামি করে মামলা দায়ের করে। ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর জেলা শহরের বিলাশপুর (বাসস্ট্যান্ডের উত্তরে) এলাকার বাসিন্দা […]