ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন!
রংপুর জেলা প্রতিনিধি|জনতার দেশঃ ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়স্থ মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষর মারফত জানা যায় উক্ত বিদ্যালয়টি ৯-৯-২০০৪ সালে ৫ বছরের […]
