মো: মাহবুবুর রহমান খান:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পাশ হতে যাচ্ছে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে শিক্ষাগত যোগ্যতার মানদন্ড।তদসংগে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ২৬ এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।
মঙ্গলবার (২২ জুলাই) এ রুল জারি করা হয়েছে নিশ্চিত করে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন চেয়ারম্যানকে নানান ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা।
তিনি জানান, সেখানে তিন লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারেন ইউপি চেয়ারম্যান। অথচ এ ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে, তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এ চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক চেয়েছি।
সমগ্র বাংলাদেশের “Elite & Educated Society “আদালতের এই রুল জারিকে স্বাগত জানিয়েছেন।এ ব্যাপারে অসংখ্য লোকজনের সাথে কথা হলে,তারা “জনতার দেশ” কে জানিয়েছেন, একজন ইউপি,চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা যদি গ্রাজুয়েট করা হয় তাহলে এলাকায় প্রার্থীর সংখ্যা যেমন কমবে পাশাপাশি শিক্ষিত গ্রহণ যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটবে,সমাজ থেকে অনিয়ম,দুর্নীতি, মাদক,চাঁদাবাজি, টেণ্ডারবাজি কমবে।শিক্ষার মর্যাদা বৃদ্ধি পাবে,ভবিষ্যৎ সম্ভাব্য প্রার্থীর মাথায় কাজ করবে চেয়ারম্যান নির্বাচন করতে হলে গ্রাজুয়েট অর্থাৎ বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হতে হবে।
তারা আরো বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন একজন ইউনিয়ন ম্যাজিস্ট্রেট এবং স্হানীয় সরকারের একজন জনপ্রতিনিধি। সম্মান ও মর্যাদার প্রেক্ষিতেই তার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রী আবশ্যক।
প্রতিবেদক-
সম্পাদক-প্রকাশক,
দৈনিক জনতার দেশ।
