বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলমাকান্দা নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর জান্নাতুল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

  নেত্রকোণা প্রতিনিধি : গতকাল বুধবার, ৬ মে সকালে উপজেলার কৈলাটি  ইউনিয়নের হুগলি গ্রামে  একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে  নিহত জান্নাতুল ( ৬) হুগলি গ্রামের আসাদ মিয়ার  মেয়ে এবং স্হানীয়  ইশাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ ও জান্নাতলের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল […]

 

নেত্রকোণা প্রতিনিধি :

গতকাল বুধবার, ৬ মে সকালে উপজেলার কৈলাটি  ইউনিয়নের হুগলি গ্রামে  একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে  নিহত জান্নাতুল ( ৬) হুগলি গ্রামের আসাদ মিয়ার  মেয়ে এবং স্হানীয়  ইশাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও জান্নাতলের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল জান্নাতুল। হঠাৎ সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়।পরে থাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরিবারের পক্ষ থেকে মাইকিং করেও তার সন্ধান না পাওয়ায় এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি  জানানো হলে  তারা আশপাশের পুকুর ডোবা ও জলাশয়ে তল্লাশি চালায়। পরদিন জান্নাতুলের বাবা কলমাকান্দা  থানায়  একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের  দুইদিন পর বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি আসাদ মিয়ার বাড়ির পেছনে একটি ধান ক্ষেতে শিশুর খন্ডিত লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন এসে লাশটি জান্নাতুলের বলে সনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ  বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে।তার পরনে ছিল লাল রংয়ের জামা এবং গলায় পেচানো একটি গামছা।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ সিদ্দিক হোসেন বলেন বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল কুকুরের কামড়ে দেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র

# কলমাকান্দা থানা পুলিশ

# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।