বুধবার, 28 অক্টোবর 2026 · 04:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড!

25 Aug 2026 • প্রশাসনিক সংবাদ।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড!

মোঃ মুক্তাদির হোসেন|গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে দুই গরুর মাংস ব্যবসায়ীকে পৃথক ২টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এ সময় লাইসেন্স না থাকায় গরুর মাংসের দোকান মালিক ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ইকবাল সরকার (৩০) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারায় ১টি মামলায় ১০ হাজার টাকা এবং আমির উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৪৪) কে একই ধারায় পৃথক আরেকটি মামলায় ১০ হাজার টাকা, মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহমুদুল হাসান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা!

কারা অধিদপ্তরে আবারো ফিরছেন এক-এগারোর (ডিআইজি প্রিজন্স)মেজর অব. শামসুল হায়দার সিদ্দিকী!

নরসিংদীর আলোচিত এডিসি মাহমুদা বেগমকে বদলি।

সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) সালদানদী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার।

মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার