বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন হত্যাকাণ্ড: ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের।

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আহম্মেদ (রহিম উদ্দিন) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার নিহতের ছেলে আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের আবদুল হেকিমের ছেলে জসিম উদ্দিনকে। এছাড়াও মামলায় আরও […]

কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আহম্মেদ (রহিম উদ্দিন) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার নিহতের ছেলে আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের আবদুল হেকিমের ছেলে জসিম উদ্দিনকে। এছাড়াও মামলায় আরও ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
নিহত আব্দুর রহিম আহম্মেদ (রহিম উদ্দিন) বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি এলাকায় একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।