মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 07:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

চালক কে হত্যা করে অটো রিক্সা ছিনতাই, ছেলের মৃত্যু সংবাদে মায়েরও মৃত্যু :২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করে পিবিআই!

26 Aug 2026 • ক্রাইম ডায়েরি

চালক কে  হত্যা করে অটো রিক্সা ছিনতাই, ছেলের মৃত্যু সংবাদে মায়েরও মৃত্যু :২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করে পিবিআই!

ক্রাইম ডেস্ক|জনতার দেশ:

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান ওরফে আতা মিয়া (৬০)-কে নৃশংসভাবে হত্যার পর তার মৃত্যুসংবাদে শোক ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫)। মর্মান্তিক এই জোড়া মৃত্যুর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এ ঘটনায় দুই মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত।

পুলিশের প্রশাসনিক উদ্যোগঃজ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)২৪ ঘন্টার মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার করে এরপর ২৩ আগস্ট ২০২৬ রবিবার দুপুরে পিবিআই ইউনিটের পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের  মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের ধারাবাহিক সময়সূচির নিচে দেওয়া হলঃ

* ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে কাপাসিয়ার মির্জানগরে অটোরিকশাচালক আতাউর রহমান হত্যা করা হয়।

*২১ আগস্ট শুক্রবার কাপাসিয়া থানায়  একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পিবিআইকে তদন্তের দায়িত্বে দেওয়া হয়।

*২১ ও ২২ আগস্ট( শুক্র ও শনিবার) আধুনিক তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূল দুই হত্যাকারী রাজীব ও রাকিবকে হত্যা গ্রেপ্তার করে পিবিআই।

*২২ আগস্ট (শনিবার) গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে  নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাইকৃত অটো রিক্সাটি উদ্ধার করা হয়। চোরাই মাল কেনার অপরাধে দোকান মালিক কিবরিয়াকেও গ্রেফতার করা হয়।

*২৩ আগস্ট (রবিবার) পিবিআই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ৩ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার ফ্লাশ ব্যাকঃ

মামলার অভিযোগসূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে আতাউর রহমান জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক ৮টার আগে কাপাসিয়া থানাধীন সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন কলাবাগানের সামনে তাকে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা হত্যা করে। পরে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।

ছেলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে শোক ও মানসিক আঘাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বৃদ্ধা মা জহুরা খাতুন। একই পরিবারের মা ও ছেলের পরপর এই দুই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের।

এ ঘটনায় কাপাসিয়া থানায় মামলা নং-৩১, তারিখ ২১/০৮/২০২৬ খ্রিঃ, জি.আর. নং-২৬২, তারিখ ২১/০৮/২০২৬ খ্রিঃ, দণ্ডবিধির ৩৯৪/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তারের নিবিড় তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে পিবিআই।

পিবিআই গাজীপুর জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি অ্যাডভান্সড আইসিটি, ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই মূল আসামি রাজীব খান (২৯) ও নকিবুল হাসান ওরফে রাকিব (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকার ‘আল-মদিনা এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই মালামাল জেনেও অটোরিকশাটি ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দোকানের মালিক মোঃ কিবরিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়।

এ সময় অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানায়, ঋণের দায়ে জর্জরিত হয়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। নকিবুলের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় আতাউর রহমানকে সহজ টার্গেট হিসেবে বেছে নেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ফোন করে তাকে নির্জন কলাবাগানের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে দড়ি দিয়ে গলা চেপে ধরে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নরসিংদীর হাতিরদিয়া এলাকায় নিয়ে গিয়ে পরিষ্কার করে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, “একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যা এবং তার পরপরই মায়ের শোকাবহ মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে অপরাধ সংঘটিত করে তারা পার পেয়ে যাবে। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্রঃ

মোঃ মোস্তাফিজুর রহমান আনসারী,পুলিশ পরিদর্শক (নিঃ), পিবিআই গাজীপুর জেলা

ছবিঃ সংগৃহিত।

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!