মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 18:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!

02 Sep 2026 • ক্রাইম ডায়েরি

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই  আফগানিস্তান থেকে!

 

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এমনই হওয়া উচিত।  হাজার মাইল দূরত্ব, কাগজপত্রের জটিলতা কিংবা ১৪০ দিনের অপেক্ষাও একজন ভাইকে থামাতে পারেনি।

গত ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। পরিচয় শনাক্ত না হওয়ায় পরদিন তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই মরদেহের ছবি বদলে দেয় পুরো গল্প।

আফগানিস্তানের পরিবার ছবিটি দেখে চিনতে পারে তাদের আপনজনকে। তিনি হাসমত মোহাম্মাদী, একজন আফগান নাগরিক ও ব্যবসায়ী।

ভাইয়ের মরদেহ নিতে প্রথমে লন্ডন থেকে ছুটে আসেন তাঁর এক ভাই। আইনি জটিলতায় মরদেহ নিতে না পেরে তাঁকে ফিরে যেতে হয়। এরপর আফগানিস্তান থেকে বাংলাদেশে আসেন আরেক ভাই ইমাল মোহাম্মাদী। প্রায় দুই মাস ধরে তিনি ছুটেছেন প্রশাসনের দরজায়, সংগ্রহ করেছেন প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয়ের প্রমাণ।

অবশেষে ১ সেপ্টেম্বর, দাফনের ১৪০ দিন পর কবর খুঁড়া হলো। মাটির নিচ থেকে তুলে দেওয়া হলো হাসমতের মরদেহ তাঁর ভাইয়ের হাতে।

আরও বিস্ময়কর একটি কথা জানিয়েছেন আঞ্জুমানে মফিদুল ইসলামের একজন কর্মী। তাঁর ভাষ্য, এতদিন কবরের নিচে থাকার পরও হাসমতের চেহারা নাকি বেশ ঝকঝকে ও অক্ষত ছিল।

কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের অধ্যায় এখানেই।

হাসমত কীভাবে বাংলাদেশে এলেন? কেন ইছামতী নদীর কাছে গেলেন? তাঁর সঙ্গে থাকা কথিত ব্যক্তিদের ভূমিকা কী ছিল? পাকিস্তান-ভারত হয়ে বাংলাদেশ প্রবেশের সময় সীমান্ত চোরাকারবারীদের হাতে পরিবার হত্যার সন্দেহ করলেও ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর কথা বলা হয়েছে।

তদন্তেই হয়তো একদিন আসল সত্যটা উন্মোচিত হবে।

তবে ১৪০ দিন পর একটি দৃশ্য হৃদয় ছুঁয়ে যাওয়ার মত।

একজন ভাই তাঁর ভাইকে শেষবারের মতো নিজের দেশে ফিরিয়ে নিতে এসেছিলেন।

কবরের মাটি একজন মানুষকে আটকে রাখতে পারে,
ভাইয়ের ভালোবাসাকে পারে না।

হাসমত মোহাম্মদী কীভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছমতি নদীর ধারে এলেন আর কীভাবে তার মৃত্যু হল সেই রহস্যের জট এখনো খুলেনি।অজ্ঞাতনামা লাশের ময়না তদন্ত হয়েছিল কী,না?লাশের গায়ে কোন জখম কিংবা আঘাতের চিহ্ন ছিল কী,না এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।তার ভাইয়েরা বলেছেন তিনি ব্যবসা করতেন।কী ব্যবসা করতেন তা উল্লেখ নেই।তবে পার্টনারদের সাথে ব্যবসায়িক কোন দ্বন্দ্বে তিনি মারা গেলেন কী,না সেটাও তদন্তে বেরিয়ে আসবে।

তবে তার পরিবার বলতে পারবে তিনি ভারতে নাকি বাংলাদেশে ব্যবসায়িক সূত্রে যাতায়াত করতেন আর কিসের ব্যবসা করতেন।তার ব্যবসায়িক পণ্যের উৎস কোথায় ছিল তা খতিয়ে দেখলেই আসল রহস্য বেরিয়ে আসবে এমনটি বলছেন অপরাধ বিশেষজ্ঞ মহল।

সত্য কোন দিন চাপা থাকেনা,আসল রহস্য  এক দিন উন্মোচিত হবেই।

ছবি: হাসমত মোহাম্মদী

ছবি ও তথ্য সূত্রঃ

# Bangladesh news24

#Daily Bangladesh Post

# BD Today

 

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক স্কুল ছাত্রীকে সাড়ে তিন বছর ধরে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে!