মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 18:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক স্কুল ছাত্রীকে সাড়ে তিন বছর ধরে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে!

30 Aug 2026 • ক্রাইম ডায়েরি

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক স্কুল ছাত্রীকে সাড়ে তিন বছর ধরে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে!

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রিকে  টানা সাড়ে তিন বছর ধরে ধর্ষণ করে আসা অভিযোগ ওঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।  অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত টানা ধ’র্ষণ করা হয়েছে। এখন সেই ছাত্রি ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল (৫৫ বছর) নামের এক ব্যক্তি ২০২২ সালের নভেম্বর মাসে স্কুল পড়ুয়া ষষ্ঠ শ্রেণীর সেই ছাত্রীকে ধ’র্ষণ করে। ধ’র্ষণের সময় সে ভিডিও করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত টানা সাড়ে তিন বছর সেই ধ’র্ষক ও তার সাথে আরও ৫ জন একত্রে ধ’র্ষণ করে গেছে। কখনো কেউ একা ধ’র্ষণ করেছে, আবার কখনো সবাই একসাথে। মোটকথা, স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েটি টানা সাড়ে তিন বছর সংঘবদ্ধ ধ’র্ষণের শি’কার হয়েছে। এখন মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার  পরও একই ঘটনা তার সাথে প্রতিনিয়ত ঘটেছে। তারপর যখন গর্ভের সময় বেড়ে গেছে তখন ধ’র্ষকগোষ্টী ধারণ করা আ’পত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। পাঠক একটিবার চিন্তা করেন, ষষ্ঠ শ্রেণীর বাচ্চা একটা মেয়েকে সংঘবদ্ধভাবে ধ’র্ষণ করা হয়েছে। এই পা’শবিকতা টানা সাড়ে তিন বছর চলেছে। পুরো সময়টা কি বি’ভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে মেয়েটিকে যেতে হয়েছে। যারা এই লো’মহর্ষক ঘটনাটি ঘটিয়েছে তারা সবাই মেয়েটির বাবার বয়সী। এখন মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় গ’র্ভপাত করানোও সম্ভব না। মেয়েটির পেটের সন্তানের বাবা কে সেটাও কেউ জানে না। কারণ তাকে প্রতিনিয়ত পাঁচ জন মিলে ধ’র্ষণ করেছে।

জানা গেছে, ধ’র্ষকদের মূল হোতা বকুল ভূঁইয়া কেন্দুয়ার ওয়ার্ড বিএনপির নেতা। এবং সে ধর্ষিতার আপন খালু। ইতিমধ্যে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।

কীভাবে মেয়েটি ধর্ষণে শিকার?

জানা গেছে,কোন এক সময় মেয়েটি ঔষধ আনতে কেন্দুয়া বাজারে ফার্মেসিতে যাবার সময় পথিমধ্যে তার খালু ধর্ষক বকুলের সাথে দেখা হয়।মেয়েটিকে তখন নাকি সে জিজ্ঞেস করে একা একা কোথায় যাওয়া হচ্ছে?  সবিনয় উত্তরে মেয়েটি জানায় সে ঔষধ আনতে ফার্মেসিতে যাচ্ছে। এটা বলার পর বকুল তাকে বলে তোমার খালাও ডাক্তারের কাছে যাবে। তুমি বাড়িতে এসো তুমি তোমার খালাকে সাথে নিয়ে যাও।রাস্তা থেকে বাড়ি কাছে থাকায় সে বকুলের সাথে বাড়িতে গিয়ে দেখে খালা নেই।তখন,বকুল তাকে বলে সম্ভবত অন্য বাড়ি গেছে তুমি ভিতরে গিয়ে বসো আমি ডেকে আনছি।পিতৃসম খালুর কথায় ঘরে গিয়ে বসতেই তাৎক্ষণিক সে ঘরের দরজা আটকে দিয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে যৌন কাজে বাধ্য করে এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ধারণ করে রাখে।আর বলে এটা কাউকে বললে তার এই ছবি মোবাইলে ছেড়ে দেবে।অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এভাবেই সাড়ে তিন বছর ধরে সে সহ তার ৪/৫ জন বন্ধু -বান্ধব নিয়ে খালু নামের এই নরপশু তাকে ধর্ষণ করে আসছিল।বর্তমানে তার দৈহিক শারীরিক অবস্হার প্রেক্ষিতে আসল রহস্য উন্মোচিত হয়।

প্রিয়,পাঠক! এখন আপনারাই সিদ্ধান্ত দিন এখন কী করণীয় এবং নরপশুটির কী শাস্তি  হতে পারে।

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!