বুধবার, 28 অক্টোবর 2026 · 22:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক কে হেনস্তা করে কনটেন্ট তৈরির অভিযোগে হিরো নানা গ্রেপ্তার।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি ​ নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তা করার অভিযোগে বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ​আজ ২২ জুন ২০২৬ (সোমবার) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় তাকে গ্রেপ্তার করা হয়। টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির […]

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
​
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তা করার অভিযোগে বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
​আজ ২২ জুন ২০২৬ (সোমবার) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় তাকে গ্রেপ্তার করা হয়। টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তা ও উত্যক্ত করছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো নানা। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তাৎক্ষণিক ও কঠোর নির্দেশনায় মাঠে নামে পুলিশ। এরপর টুরিস্ট পুলিশ ও স্থানীয় পাহাড়পুর ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই বিষয়ে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​এই প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে আগত যেকোনো বিদেশি নাগরিক আমাদের সম্মানিত অতিথি। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিতকারী বা হেনস্তাকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করবে। এই ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
​পাহাড়পুরে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই জাতীয় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।