বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নেত্রকোনায় মাদক বিরোধী অভিযানে স্বামী- স্ত্রী গ্রেফতার,৩ মাসের কারাদণ্ড।।

মহিউদ্দিন নেত্রকোনা প্রতিনিধি, ​নেত্রকোণা, ০২ আগস্ট, ২০২৬: দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার এক বিশেষ অভিযানে নেত্রকোনা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে এক দম্পতিকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়েছে। ​আটককৃতরা হলেন,১. মোঃ রুবেল মিয়া (২৮), পিতা: মোঃ আব্দুল হাই ২. রুমা আক্তার মৌ (৩২), স্বামী: মোঃ রুবেল মিয়া ​উভয়ই স্বপ্লদুগিয়া গ্রামের বাসিন্দা। […]

  • মহিউদ্দিন নেত্রকোনা প্রতিনিধি,
    ​নেত্রকোণা, ০২ আগস্ট, ২০২৬: দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার এক বিশেষ অভিযানে নেত্রকোনা সদর উপজেলার স্বপ্লদুগিয়া গ্রামে এক দম্পতিকে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়েছে। ​আটককৃতরা হলেন,১. মোঃ রুবেল মিয়া (২৮), পিতা: মোঃ আব্দুল হাই ২. রুমা আক্তার মৌ (৩২), স্বামী: মোঃ রুবেল মিয়া ​উভয়ই স্বপ্লদুগিয়া গ্রামের বাসিন্দা। ​ঘটনাস্থলে উপস্থতি নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আব্দুল্লাহ আল বাকিউল বারী আসামিদেরকে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ​মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে। জনসাধারণকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।