বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 01:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

পাঁচবিবিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণ করে “এসডিএস” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্হা।

  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়। বুধবার  ৫ আগস্ট বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে […]

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়।
বুধবার  ৫ আগস্ট বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো গরীব ও অসহায়দের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮’টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন, উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারি পরিচালক আঞ্জুমান আরা ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান লিটনসহ উপকারভোগী সদস্যগণ।