বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 03:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রায়পুরাতে(নরসিংদী) প্রেমের টানে মুসলিম থেকে হিন্দু হলো এক মাদ্রাসা ছাত্রী!-

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি: প্রেম ভালোবাসার টানে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান যুবকের সংগে ঘর সংসার করার গল্প এই উপমহাদেশে লাখো লাখো কিন্ত মুসলিম থেকে হিন্দু হয়ে বিয়ে করার কাহিনি খুব একটা শোনা যায়না।লাখে দু একটা শোনা গেলেও পরিশেষে জানা যায়,ছেলেটি আগে হিন্দু ছিল মুসলিম তরুনীটি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলিউড,টালিউড,ঢালিউড […]

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি:
প্রেম ভালোবাসার টানে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান যুবকের সংগে ঘর সংসার করার গল্প এই উপমহাদেশে লাখো লাখো কিন্ত মুসলিম থেকে হিন্দু হয়ে বিয়ে করার কাহিনি খুব একটা শোনা যায়না।লাখে দু একটা শোনা গেলেও পরিশেষে জানা যায়,ছেলেটি আগে হিন্দু ছিল মুসলিম তরুনীটি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
বলিউড,টালিউড,ঢালিউড কিংবা শো-বিজ অঙ্গনে এমন উপমার অভাব নেই।
নজরুল গীতির কিংবদন্তি ফিরোজা বেগম সংগীত পরিচালক কমল দাশ গুপ্ত কে বিয়ে করলেও কমলদাশ গুপ্ত পরে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। চিত্র নায়িকা কবরী মুসলমান হয়ে নারায়ণগঞ্জের বাবু সারোয়ার কে বিয়ে করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। মুম্বের কারিনা কাপুর বনাম সাইফআলী খান,গৌরিসেন বনাম শাহরুখ খান এর গল্প কারো অজানা নয়। এমন লাখো উদাহরণ রয়েছে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান যুবকের সংগে ঘর সংসার করার।
কিন্ত নরসিংদী রায়পুরাতে তার উল্টো চিত্র।
রায়পুরা,উপজেলাধীন ডৌকারচর ইউনিয়নে তেলিপাড়া গ্রামের মনির হোসেন মিয়ার অষ্টাদশী কন্যা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মীম আকতার পার্শ্ববর্তী কবিরপুর গ্রামের উপেন্দ্র চন্দ্র দাসের ২১ বছরের পুত্র সবুজ চন্দ্র দাস কে হিন্দুরীতিতে বিয়ে করে প্রিয়ারানী দাস নামে নতুন সংসার শুরূ করেছেন। মাথার সিঁথিতে সিঁদুর পড়ে সবুজের সংসারে লক্ষী সেজে বসে আছেন।
মাীম আর মুসলিম নহেন। পুরোহিতের অগ্নিমন্ত্র পড়ে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে প্রিয়ারাণী দাস।
তার মাদ্রাসার শিক্ষা আজ মন্দিরে সমর্পিত হল।
সাম্প্রতিক সময়ের এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্মীয় অনুভূতিকে পূঁজি করে এলাকাতে যে কোন সময় হিন্দু-মুসলিম বিরোধ লেগে যেতে পারে।