বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রায়পুরা (নরসিংদী)তে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ।

রায়পুরা,প্রতিনিধি: নরসিংদির ক্রাইমজোন রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। শনিবার ২৩ মে, রাত আনুমানিক ৯ টা থেকে সাড় ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন ভাই,ভাই স্টোরে এ ঘটনা ঘটে। জানা গেছে রফিকুল ইসলাম ওই এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে, তিনি টাইলসের মালামালের ব্যবসা […]

রায়পুরা,প্রতিনিধি:
নরসিংদির ক্রাইমজোন রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা।
শনিবার ২৩ মে, রাত আনুমানিক ৯ টা থেকে সাড় ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন ভাই,ভাই স্টোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে রফিকুল ইসলাম ওই এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে, তিনি টাইলসের মালামালের ব্যবসা করতেন।হঠাৎ এ ধরনের হত্যাকাণ্ডে স্হানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হযেছে।
ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সির স্ত্রীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে রাত ৮ টা থেকে ৯ মধ্যে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০ পেরিয়ে গেলেও তিনি বাড়ি না পারায় তার স্ত্রীর দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার নামানো থাকলেও তালা বদ্ধ ছিল না। পড়ে ভেতরে প্রবেশ করে তিনি তার স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন । ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এছাড়া ঘটনাটি তদন্তে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তবে কি কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি নিহতের স্বজনরা। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ছবি: প্রতীকি হিসাবে ব্যবহৃত হয়েছে।