মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রেফারিংয়ের কালো ছায়া বিশ্বকাপে: মিশরের গোল বাতিল নিয়ে তোলপাড়, কান্নায় ভেঙে পড়লেন জিকো।

08 Jul 2026 • প্রবাস বার্তা

রেফারিংয়ের কালো ছায়া বিশ্বকাপে: মিশরের গোল বাতিল নিয়ে তোলপাড়, কান্নায় ভেঙে পড়লেন জিকো।

​নিজস্ব প্রতিবেদক | (দোহা,কাতার)|
​বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হলো মিশরকে। আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঠের সিদ্ধান্তগুলো। ম্যাচের পর মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আজকের খেলায় কোনো ফেয়ার প্লে ছিল না; মাঠের ভেতরের এবং বাইরের ফ্যাক্টরগুলো ম্যাচের ফল বদলে দিয়েছে।”
​ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের গোল বাতিল এবং শেষ মুহূর্তে সালাহ-কে করা ফাউলের আবেদন নাকচ করে দেওয়া—এই দুটি ঘটনা ফুটবল বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। মিশরের গোলস্কোরার মোস্তফা জিকো মাঠেই কান্নায় ভেঙে পড়েন এবং সরাসরি প্রশ্ন তোলেন, “বিশ্বকাপ কি তবে আর্জেন্টিনাকেই উপহার দেওয়া হচ্ছে?”
​ফুটবল বিশ্লেষকদের মতে, ভিএআর-এর এমন অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার খেলার স্বচ্ছতাকে চরম প্রশ্নবিদ্ধ করেছে। একদিকে আর্জেন্টিনার জয়ের জন্য তাদের লড়াকু মানসিকতার প্রশংসা শোনা গেলেও, অন্যদিকে রেফারির সিদ্ধান্তের বলি হওয়ার আক্ষেপই মিশরের পরাজয়ের গল্পের প্রধান উপজীব্য হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রিক্রুটিং এজেন্সি গুলো রাশিয়াতে মানব পাচার করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেঃ মৃত্যুর সংখ্যা আশংকাজনক!

৩০ লাখ টাকার প্রলোভন ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল সাগর নামে এক যুবকের!

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী!

কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি!

যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী প্রবাসী নিহত।

শিকড়ের সন্ধানে ডেনমার্ক থেকে বাংলাদেশে আসতে চায় সোফি লুইজিন অসলিন এবং তার মাতা জুবেদা।