বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রীজের উপর থেকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধিঃ তথ্য সূত্র: 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊. [25 June, 2026] : গতকাল ২৫/০৬/২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামক ফেইসবুক আইডি হতে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রীজের উপর থেকে নিচে […]

নরসিংদী প্রতিনিধিঃ

তথ্য সূত্র:
𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[25 June, 2026] :

গতকাল ২৫/০৬/২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামক ফেইসবুক আইডি হতে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রীজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলী (২৫) পিতা-আব্দুর রব সাং-কামারগাঁও থানা ও জেলা- নরসিংদীকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছবি: সংগৃহিত।