বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 04:20
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

হাসনাবাদ বাজারে দুর্ধর্ষ চুরি সংঘটিত সিসি ক্যামেরা ফুটেজে অপরাধীর ছবি সনাক্ত।

হাসনাবাদ থেকে এম.আর.মামুন : নরসিংদী জেলাধীন রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নস্হ তাঁত শিল্পের অন্যতম প্রসিদ্ধ বাজার হাসনাবাদ।শতাব্দী কাল থেকেই হাসানাবাদ বাজার সারাদেশের বস্ত্র ব্যবসায়ীর কাছে অতি সুপরিচিত। আড়িয়ালখাঁ নদীর তীর ঘেষে এই বাজারটির অবস্হান।নদীপথ,রেলপথ,সড়ক পথে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্হা খুব ভাল হওয়ায় এটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিতি পেয়ে আসছে।রাজধানী শহর থেকে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে আসতে […]

হাসনাবাদ থেকে এম.আর.মামুন :
নরসিংদী জেলাধীন রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নস্হ তাঁত শিল্পের অন্যতম প্রসিদ্ধ বাজার হাসনাবাদ।শতাব্দী কাল থেকেই হাসানাবাদ বাজার সারাদেশের বস্ত্র ব্যবসায়ীর কাছে অতি সুপরিচিত। আড়িয়ালখাঁ নদীর তীর ঘেষে এই বাজারটির অবস্হান।নদীপথ,রেলপথ,সড়ক পথে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্হা খুব ভাল হওয়ায় এটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিতি পেয়ে আসছে।রাজধানী শহর থেকে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে আসতে সময় লাগে দুই/আড়াইঘন্টা। রাজধানীর যে কোন স্হান থেকে বাসে আসতে সর্বোচ্চ সময় নেবে ৩ ঘন্টা।এই বাজার কে ঘিরে স্হাপিত হয়েছে অসংখ্য ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান,টেক্সটাইল মিল,৭/৮ টি বাণিজ্যিক ব্যাংক,এনজিও প্রতিষ্ঠান,স্কুল-কলেজ,মাদ্রাসা সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান।বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়াদার সহ,একটি পুলিশ ফাঁড়ি থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিরাতেই চুরির ঘটনা ঘটছে। কোন ভাবেই চুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। রায়পুরার রাজধানী বলে খ্যাত আমিরগঞ্জ এখন অপরাধের স্বর্গ রাজ্য।মাদক,চাঁদাবাজি,চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডে স্হানীয় জন সাধারণ অতিষ্ঠ। গত ৩/৪ দিন আগে গভীর রাতে হাসনাবাদ বাজারে দোকানের চাল কেটে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক মালামাল সহ নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে যায়।তা ছাড়া একই দিনে দোকানের শাটার ভেঙে কয়েকটি কাপড়ের দোকান থেকে ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়। ভুঁইয়া ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস দোকানে স্হাপিত সিসি ক্যামেরা ফুটেজে এক ভদ্র বেশী যুবক কে ঘটনার আগে উদ্দেশ্য বিহীন ঘুরাফেরা করতে দেখা যায়। যুবকটি স্হানীয় নয়।
তাকেই সন্দেহের চোখে It’s হচ্ছে। যুবকটি আসলে ভদ্রবেশী একটা চোর।
এলাকাবাসী কেউ তাকে চিনতে পারেনি।
হাসনাবাদ বাজারে মাহাবুব ভূঁইয়ার ইলেকট্রনিক দুোকানে চুরি হওয়ার আগ মুহূর্তে c.c tv থেকে নেয়া ছবি এটি।
একজন পাহারাদারকে কথা বলে ব্যাস্ত রেখেছে আর অন্যজন ইলেকট্রনিক ও কাপড়ের দোকানে টিনের চাল কেটে চুরি করেছে।
বেশ কিছুদিন যাবত সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের বড় বড় দোকান থেকে টিনের চাল ও গ্রিল কেটে সিলিং ফ্যান,পানির মোটর, টিউবওয়েল এবং নগদ অর্থ ও স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছে। এই একটি চোরই সব যায়গায় ধরাছোঁয়ার বাইরে থেকে চুরি সম্পন্ন করছে।

তাকে ধরতে আপনিও সহযোগিতা করুন, চিনে থাকলে অনুগ্রহ করে sms করুন, নয়তোবা ছবিটি শেয়ার করুন।
বি.দ্র.
জনস্বার্থে নিউজ টি প্রকাশিত।
নিউজটি শেয়ার করে যুবকটিকে।সনাক্তে সহযোগিতা করুন।