নরসিংদী সদর থানায় হত্যা মামলা সহ রায়পুরা থানার একাধিক মামলার আসামি পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী মোঃ সাখাওয়াত হোসেন (৩৫), পিতা- সিরাজ মিয়া@ সিরাজ মিলিটারী সাং-খলাপাড়াকে অদ্য ৩০/০৭/২৬ রাত ০১:১৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে খলাপাড়া হতে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশ থাকে যে উক্ত আসামী সাখাওয়াত আমিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
দীর্ঘ দিন ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল।মাস চারেক আগে তার আপন ছোট ভাই বহু হত্যা মামলার আসামি নরসিংদি অপরাধ জগতের আরেক দুর্ধর্ষ কিলার নরসিংদী, রায়পুর সহ ১৩ টি মামলার আসামি (হত্যা/খুন মাদক,চাঁদাবাজি) তৈয়ব (২৩)কে খলাপাড়া থেকে একটি পিস্তল সহ জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে।
এলাকার ডিস ব্যবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র এর আগে তাদেরই সহযোগী আরেক সন্ত্রাসী রিজভী (২৮) নামে এক যুবক কে নরসিংদীর ব্রাহ্মন্দি এলাকায় নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।
সাখাওয়াত এর গ্রেফতারে আমিরগঞ্জ ইউনিয়নের জনগণ স্বস্তি প্রকাশ করছে।ইউনিয়ন বাসীর অভিমত সাখাওয়াত কে গ্রেফতারের মাধ্যমে এলাকার মাদক ব্যবসা অনেকটা।কমে আসবে।তারা অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করত: রায়পুরা থানা তথা নরসিংদী জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
তথ্যসূত্র:
*পুলিশ মিডিয়া সেল,রায়পুরা থানা।
