মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

এ বর্বরতার শেষ কোথায়? রায়পুরার (নরসিংদী) দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যা আজ রণক্ষেত্রে পরিণত, শতাব্দীকাল ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দাঙ্গায় প্রতিবছর খুন হচ্ছে ২০/৩০ জন। পঙ্গু হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে শতাধিক মানুষ।

17 Jun 2026 • ক্রাইম ডায়েরি

এ বর্বরতার শেষ কোথায়? রায়পুরার (নরসিংদী) দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যা আজ রণক্ষেত্রে পরিণত, শতাব্দীকাল ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দাঙ্গায় প্রতিবছর খুন হচ্ছে ২০/৩০ জন।  পঙ্গু হয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে শতাধিক মানুষ।

মাহবুবুর রহমান খান:
২৪ টি ইউনিয়ন অধ্যুষিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রায়পুরা। এটি নরসিংদির সর্ব বৃহৎ উপজেলা।রায়পুরা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণ ঝুঁকি পূর্ণ এলাকা। বিশেষ করে, নিলক্ষ্যা চরমধুয়া,চরআড়ালিয়া,বাঁশগাড়ি,মির্জারচর,শ্রীনগর,চাঁনপুর,মির্জাপুর এই ৮ টি ইউনিয়নে সারা বছর দাঙ্গা,হাঙামা,ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে। প্রতি মাসে গড়ে ওই এলাকা গুলো থেকে কোথাও না কোথাও ২/১ খুনের ঘটনা ঘটছে।ঝগড়ার মূল বিষয় এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠী গত দাঙ্গা। এলাকা গুলোকে চারপাশ থেকে মেঘনা,পুরাতন ব্রহ্মপুত্র ও আড়িয়ালখাঁ ঘিরে রেখেছে।বর্ষাকালে স্পীডবোট আর শুকনো মৌসুমে পায়ে হাঁটা ছাড়া এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়না।তা ছাড়া রায়পুরা থেকে গাড়ি কিংবা স্পীড বোট/ ট্রলারে লোকেশনে যেতে যেতে কেল্লা ফতে।যা হবার যা ঘটার পুলিশ ঘটনা স্হলে যেতে যেতেই অপরাধী লাপাত্তা।যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে শত অপরাধ করে ও তারা পার পেয়ে যাচ্ছে।
যে কোন অপরাধ করে পুলিশ যাবার আগে তারা নদী পথে পার্শ্ববর্তী এলাকা নবীনগর,আশুগঞ্জ, সলিমগঞ্জ,বাঞ্ছারামপুর পালিয়ে যায়। বৃহৎ থানার তুলনায় রায়পুরাতে তড়িৎ অভিযান পরিচালনা করার মত পর্যাপ্ত যানবাহন স্বল্পতা এর একটা বড় কারণ।তাছাড়া যে পরিমান পুলিশ ফোর্স থাকার কথা রায়পুরা থানায় তা নেই। রায়পুরায় সবচেয়ে বেশি অপরাধ,দাঙ্গা-হাঙ্গামা, খুন হয় নিলক্ষ্যাতে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত নিলক্ষ্যাতে ৭ টি লাশ পড়েছে।বাকি ৭ টি ইউনিয়নে তো প্রতি মাসে ২/১ টি আছেই।
এই এলাকার বেশির ভাগ মানুষ অলস।প্রবাসে থাকা ছেলে-মেয়ে আত্মীয় স্বজনের টাকায় তারা আদিম বর্বরতায় মেতে ওঠে।বিশেষ করে শীতকালে আমন ধান কাটা শেষ হলে এবং বৈশাখে বোরো ধান কাটা শেষে চর এলাকার মানুষ অবসরে থাকে।কোন কাজ না থাকায় শয়তানি কুটচালে মেতে ওঠে।
নিলক্ষ্যা অন্ধকার যুগকে ও হার মানায়।গত দুই দিনে এখানে তিনটি লাশ পড়েছে।
নিচের ছবি লোকটির নাম বুলবুল। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাইরমারা মোড়ে উনার দোকান ছিলো মটর সার্ভিস করতেন। আজকে তাকে মেরে দুই টুকরো করে বস্তায় ভরে মেঘনা নদীতে ফেলে দিয়েছে।
চলবে—-

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!