বুধবার, 28 অক্টোবর 2026 · 23:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলাপাড়ায় অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরী কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি   :   পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রীম তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলম(৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত দশটার দিকে   টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ ও […]

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি   :   পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রীম তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলম(৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত দশটার দিকে   টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ ও এসি ল্যান্ড মো ইয়াসীন সাদেক।এ সময় আরো উপস্থিত ছিলেন  কলাপাড়া থানা পুলিশ ও উপজেলা সেনিটারি কর্মকর্তা। 
অভিযানে প্রায় ৫ হাজার পিচ ফ্রুট জেলি, রোবো আইসক্রীম ও নকল শিশু খাদ্য তৈরীর কেমিক্যাল জব্দ করা হয়। অবৈধ এ কারখানাটিতে অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে ইয়াসীন সাদেক বলেন, এসব শিশু খাদ্য রাতের আঁধারে তৈরী করে বিভিন্ন গ্রামীন অঞ্চলে সরবরাহ করা হতো। উপজেলার সকল অবৈধ করাখানায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিঁনি।