মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:37
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক-৩

31 May 2026 • ক্রাইম ডায়েরি

কলাপাড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক-৩

ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা। এঘটনায় মো রিয়াদ (১৭),মো সজীব খান (১৭) ও মো হৃদয় মোল্লা (১৮) নামের তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কিশোর তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।সে ঐ এলাকার পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এস,এস,সি পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যাওয়ার সময় তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এলাকাবাসী বলেন,আমরা এলাকাবাসী কিশোরগ্যাং এর আতঙ্কে আছি। 
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তাদের লিখিত অভিযোগ পেলের আইনী ব্যবস্হা নেয়া হবে। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!