বুধবার, 28 অক্টোবর 2026 · 23:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

কলাপাড়ায় পৌরওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মোশাররফ।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলাপাড়া পৌর শাখার  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার বেলা ১১ টায় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের […]

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলাপাড়া পৌর শাখার  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার বেলা ১১ টায় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব  এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি হারুন- অর -রশিদ।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পৌর ওলামা  দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান সাইফি সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সরকারি অধ্যাপক দেলোয়ার হোসেনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।