বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 00:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

গ্রাসা মাচেল একমাত্র মহিলা যিনি দুটি ভিন্ন দেশের দুই প্রেসিডেন্ট কে বিয়ে করে “ফার্স্ট লেডি” খেতাব অর্জন করেন। “

বিনোদন ডেস্ক: গ্রাসা মাচেল ১৭ অক্টোবর ১৯৪৫ সালে মোজাম্বিকে জন্মগ্রহণ করেন। একাধারে রাজনীতিবিদ, মানবতাবাদী নারী ও শিশুদের অধিকারের জন্য একজন আন্তর্জাতিক আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন এবং ১৯৯৭ সালে তার মানবিক কাজের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক “ডেম কমান্ডার” অর্ডারে নির্বাচিত হন। ম্যাচেল আধুনিক ইতিহাসে একমাত্র মহিলা যিনি দুটি দেশের ফার্স্ট লেডি হিসেবে […]

বিনোদন ডেস্ক:
গ্রাসা মাচেল ১৭ অক্টোবর ১৯৪৫ সালে মোজাম্বিকে জন্মগ্রহণ করেন। একাধারে রাজনীতিবিদ, মানবতাবাদী নারী ও শিশুদের অধিকারের জন্য একজন আন্তর্জাতিক আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন এবং ১৯৯৭ সালে তার মানবিক কাজের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক “ডেম কমান্ডার” অর্ডারে নির্বাচিত হন। ম্যাচেল আধুনিক ইতিহাসে একমাত্র মহিলা যিনি দুটি দেশের ফার্স্ট লেডি হিসেবে কাজ করেছেন: দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক।
তিনি মোজাম্বিকের প্রাক্তন রাষ্ট্রপতি সামোরা মাচেলের স্ত্রী হিসাবে ১৯৭৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মোজাম্বিক এর ফার্স্ট লেডি ছিলেন, তারপর তার স্বামী মৃত্যুবরণ করলে তিনি বিধবা হন। এরপর ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি হন। ২০১৩ সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যুবরণ করলে তিনি পুনরায় বিধবা হন।
তথ্যসূত্র ও ছবি:
# উইকিপিডিয়া ।