মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 23:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

চট্টগ্রামে পূজা উদযাপন কমিটির সাথে এসপি’র মতবিনিময়: অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান।

02 Jul 2026 • প্রশাসনিক সংবাদ।

চট্টগ্রামে পূজা উদযাপন কমিটির সাথে এসপি’র মতবিনিময়: অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান।

​নিজস্ব প্রতিবেদক|জনতার দেশ:

​চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং আসন্ন উৎসবগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
​গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম, বিপিএম।
​সভায় বক্তারা জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশের নিবিড় তত্ত্বাবধানে এবারের উৎসবগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
​নেতাদের বক্তব্য শোনার পর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।”
​নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশনা:
সভায় পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন:
১. প্রতিটি মণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
২. মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর সার্বক্ষণিক সচলতা নিশ্চিত করতে হবে।
৩. আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে।
৪. গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকতে হবে এবং নিজস্ব স্বেচ্ছাসেবকদের তৎপরতা বাড়াতে হবে।
​পুলিশ সুপার আরও যোগ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ জনবান্ধব ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করাই জেলা পুলিশের মূল অঙ্গীকার।
​সভায় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও আস্থার পরিবেশ বজায় রেখে একটি নিরাপদ সমাজ গঠনে পুলিশকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড!

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা!

কারা অধিদপ্তরে আবারো ফিরছেন এক-এগারোর (ডিআইজি প্রিজন্স)মেজর অব. শামসুল হায়দার সিদ্দিকী!

নরসিংদীর আলোচিত এডিসি মাহমুদা বেগমকে বদলি।

সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) সালদানদী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী নাহিদ মিয়া অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার।