বুধবার, 28 অক্টোবর 2026 · 02:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়ে আছে ১৪ হাজারের বেশি যাত্রী!

15 Oct 2026 • জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়ে আছে  ১৪ হাজারের বেশি যাত্রী!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
সৌদি আরবের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একের পর এক ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত রয়েছে। বুধবার ১৪ অক্টোবর বিকাল পর্যন্ত ৪ দিনে ৮৯ টি ফ্লাইট বাতিল হয়েছে আর যাত্রী আটকা পড়েছেন ১৪ হাজারের বেশি।
বুধবার বিকালে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) মুখপাত্র কাউসার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯ টি।এর মধ্যে বিমানের ফ্লাইট ১৭ টি, ইউ এস বাংলার ১০টি, সৌদি এয়ারলাইন্সের ৫টি এবং রিয়াদ এয়ার লাইন্সের ৭ টি।তা ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০ টি।এরমধ্যে ইন্ডিগোর ২২ টি, সালাম এয়ারের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬ টি এবং ফ্লাই দুবাইয়ের ৬টি। কাউসার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিল এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এই আশঙ্কায় হাজার হাজার যাত্রী দুর্ভোগের কবলে পড়েছেন। কবে নাগাদ পরিস্থিতি শান্ত হবে সেই অনিশ্চয়তায় ভুগছেন গোটা মধ্যপ্রাচ্যে গমন ইচ্ছুক যাত্রী সাধারণ।

তথ্য সূত্রঃ

# বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনঃঘাটতি ৭০০ মিলিয়ন ডলার!

বাংলাদেশ -চীন মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ!

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা বিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্হগিত ঘোষণা করেছে!

সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন!

ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান!

পাকিস্তানে ৩০ লাখ বাংলাদেশী শরণার্থীর মানবেতর জিবন যাপন!