সোমবার, 26 অক্টোবর 2026 · 20:53
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ -চীন মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ!

14 Oct 2026 • জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

বাংলাদেশ -চীন মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ!

♦আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি( বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দা প্রমোশন ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।

গত ১৩ অক্টোবর ঢাকার গুলশানে (বিসিসিসিআই)কার্যালয় সিসিপিআইটি একাডেমীর প্রেসিডেন্ট ঝাঁও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিসিসিসিআই নেতৃবৃন্দের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান। বৈঠকে ঝাঁওপিং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা ও ব্যবসায়ী সুযোগের প্রশংসা করেন। দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে গবেষণায় বিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানান তিনি। তিনি চীনের নীতি ও ব্যবসায়ীক কার্যক্রম সম্পর্কে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্ম সুচির বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে জ্বালানি, প্রদর্শনী শিল্প এবং গবেষণা ও জ্ঞান বিনিময় কে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার, ব্যাটারি প্রযুক্তিও সৌর বিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় । এছাড়া চট্টগ্রামের প্রদর্শনী কেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন, সৌর শক্তি ও খাদ্য পণ্যের বিশেষায়িত প্রদর্শনী আয়োজন এবং বিভিন্ন খাতে যৌথ গবেষণার প্রস্তাব ওঠে আসে।
বিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা তুলে ধরে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন।
বৈঠকেবিসিসিসিআইয়ের সহ-সভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্ঠা ফয়জুল আলম এবং পরিচালক ড. মোঃ রাকিবুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও প্রদর্শনী শিল্পের উন্নয়নের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

তথ্য সূত্রঃ

# বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ছবিঃ

# সংগৃহিত।

আরও পড়ুন

জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনঃঘাটতি ৭০০ মিলিয়ন ডলার!

ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়ে আছে ১৪ হাজারের বেশি যাত্রী!

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা বিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্হগিত ঘোষণা করেছে!

সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন!

ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান!

পাকিস্তানে ৩০ লাখ বাংলাদেশী শরণার্থীর মানবেতর জিবন যাপন!