বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার!

07 Sep 2026 • মাদক নির্মূল অভিযান।

দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার!

 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

আজ ৭ সেপ্টেম্বর সোমবার সকালে দিনাজপুর উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে জমির আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল (২৪) কে প্রায় ৩৫ হাজার টাকা মুল্যের ২১৫ পিস মাদক দ্রব্য ট্যাপেন্ডডল সহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট স্থানীয় লোকজনের উপস্থিতি ও স্বাক্ষীদের সামনে জমির আলীর বাড়ি তল্লাশি করে তার ছেলে হারুন রশিদ জুয়েলের শয়ন ঘর থেকে উল্লেখিত ২১৫ পিস ট্যাপেন্ডডল টাপাল মাদকদ্রব্য উদ্ধারসহ জুয়েল কে গ্রেফতার করে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

অভিযানের সময় রেইডিং টিম লিডার এজহারকারী উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয় আলমগীর হোসেনের সঙ্গে এএসআই ইমরান জাহান, এনায়েতুল হক, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, জীবন কুমার, উপস্থিত ছিলেন।

অভিযুক্ত হারুন রশিদ জুয়েলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ২৯ (ক) ধারায় মামলা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের ও ডিউটি অফিসার জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

আরও পড়ুন

রেজুখালে প্রাইভেটকার তল্লাশি, মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

মাদারীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪.৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০!

আখাউড়া মোগড়া, ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!