মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 04:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

মাদারীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

09 Sep 2026 • মাদক নির্মূল অভিযান।

মাদারীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

 

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদারীপুরের রাজৈর থানা এলাকায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানায় মাদারীপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার বড় কাকবাচিল এলাকার লাল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে মথুর ভক্ত (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে একই রাতে চৌরাশী বাজিতপুর এলাকায় পলাতক আসামি সুমন হাওলাদারের বাড়ির বসতঘরে অভিযান চালিয়ে আরও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক দুই অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মথুর ভক্ত মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

রেজুখালে প্রাইভেটকার তল্লাশি, মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন!

দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪.৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০!

আখাউড়া মোগড়া, ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!