বুধবার, 28 অক্টোবর 2026 · 23:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নওগাঁ বদলগাছীতে খাড়ির পানিতে ডুবে দম্পতির করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি ​ ​নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে খাড়ির পানিতে ডুবে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাড়ির পাশের একটি খাড়িতে গোসল করতে নেমে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের বাসিন্দা শাহিনের মেয়ে ও তাঁর জামাই। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মিলে […]

মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
​
​নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামে খাড়ির পানিতে ডুবে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাড়ির পাশের একটি খাড়িতে গোসল করতে নেমে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের বাসিন্দা শাহিনের মেয়ে ও তাঁর জামাই।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মিলে বাড়ির কাছের খাড়িতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে খাড়ির গভীর পানিতে একজন তলিয়ে যেতে থাকলে অপরজন তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু পানির তীব্রতা ও সাঁতার না জানার কারণে শেষ পর্যন্ত দুজনই খাড়ির পানিতে ডুবে নিখোঁজ হন।
​দীর্ঘক্ষণ তাঁদের না দেখে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তাঁরা খাড়িতে গিয়ে খোঁজাখুঁজি ও তল্লাশি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর খাড়ির পানি থেকে তাঁদের উদ্ধার করা হয়।
​কার্তিকাহার গ্রামে একই সঙ্গে তরুণ স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
​ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।