প্রতিবেদন: মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
এ সময় বৃক্ষরোপণ অভিযান সফল করতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, বৃক্ষমেলা চলাকালে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
নওগাঁয় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
প্রতিবেদন: মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি […]
