নেত্রকোণায় মা ছেলে সহ ২ জনকে কুপিয়ে হত্যা খুনিকে আটক করেছে এলাকাবাসী।
02 Jun 2026 • ক্রাইম ডায়েরি

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা পৌরসভার কাটলি নিবাসী রিমি কায়সার আনোয়ার এর মা #মনোয়ারা বেগম (৫৫)স্বামী:আবু চানকে গতকাল সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নৃশংস ভাবে #কুপিয়ে #জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
এই ঘটনা চলমান অবস্থায় রিমি কায়সার আনোয়ারের ছোট ভাই আবীর হাসান মুন্না বাসায় ফিরলে তাকেও জবাই করা হয়। কিছুক্ষণ পর বাবা আবু চান বাসায় আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আশেপাশে চিল্লাচিল্লিতে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিত্রে প্রদর্শিত খুনি আবদুর রশিদ (২৭] কে আটক করতে সক্ষম হয় এবং খুনিকে পুলিশের কাছে সোপর্দ করে।
গুরুতর আহত আশংকাজনক ভাবে মুন্নাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।এই খুনের নেপথ্য কাহিনি এখনো জানা যায়নি।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ নিবীড় ভাবে কাজ করছে বলে নেত্রকোণা সূত্রে জানা গেছে।
নেত্রকোণা এখন মাদক,খুন,চাঁদাবাজি-টেণ্ডারবাজির শহরে পরিণত হয়েছে।
