মগবাজারে আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় দেশ জোরে তোলপাড়,অবশেষে থানায় মামলা দায়ের।
28 May 2026 • ক্রাইম ডায়েরি

স্টাফ রিপোর্টার :
রাজধানীর মগবাজারে আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এক শিশুর স্বজন হাবিবুর রহমান বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।
এদিকে ময়নাতদন্ত না করেই ওই ছয় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি শেখ জাহিদুল ইসলাম এর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ৬ নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা শিশুদের ময়না তদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করেন এবং লিখিত আবেদন দেন সেই আবেদন বিবেচনায় নিয়েই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ কিভাবে নির্ধারণ করা হবে জবাবে ডিসি জাহিদুল ইসলাম বলেন, এখানে পারিবারিক আবেগের বিষয় জড়িত তবে ময়না তদন্ত হলে ভালো হতো তবে পরিবারের লিখিত আবেদনের কারণে তা করা হয়নি।
ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে তার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন ডিসি।
হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ডিসি বলেন, এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে কাউকে আটক করা হয়নি মামলা দায়ের সম্পন্ন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাতে অথবা বুধবার ভোরে আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এসি বন্ধ থাকার কারণেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার দুপুরে মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান আরো কিছু নবজাতক হাসপাতালের সিইউ তে চিকিৎসাধীন তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার গত ২৭ মে এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, বুধবার রাজধানীর মগবাজার হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সী ছয়টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক অত্যন্ত করুন। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপরনীয় ক্ষতি হলো তা কোন সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সাথে আমিও গভীরভাবে স্থম্ভিত ও শোকাহত।
তিনি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসির গ্যাস লিকেজ বা কোন কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্রাজেডি ঘটে থাকতে পারে। হাসপাতালের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছিনা।অনতিবিলম্ব
ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে আসল ঘটনার কারণ উদঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি হাসপাতাল কর্তৃপক্ষের কোন ধরনের অবহেলা ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মিয়া গোলাম পরোয়ার বলেন, মহান আল্লাহতালার দরবারে শোক-সন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুনাময় আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।
