মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:53
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রায়পুরায় (নরসিংদী) রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা।

26 May 2026 • ক্রাইম ডায়েরি

রায়পুরায় (নরসিংদী)  রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে  হত্যা।

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিরিকাঘাতে আহত হয়েছেন আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তি চাঁদনী ওরফে বাবু।
গত রোববার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট সংলগ্ন একটি মুরগির ফার্মে ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৭) ও আহত চাঁদনি ওরফে বাবু (২৬)ওই গ্রামের বাসিন্দা। ইয়াসমিনের বাবার নাম মোহাম্মদ রবিউল্লাহ আর চাঁদনীর বাবার নাম মিন্টু মিয়া।
পরিবার থেকে বের হয়ে তারা একত্রে থাকতেন। ঘটনাস্থল থেকে তাদের বাসা ৫ মিনিটের হাঁটা পথ।
ছুরিকা ঘাতে হতাহতের এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রাসেল মোস্তফা (৩৫) তিন বছর ধরে মুরগির ফার্মের শ্রমিক হিসাবে কাজ করছিলেন তিনি। আহত চাঁদনীর বরাত দিয়ে পুলিশ বলেছে, রাত বারোটার দিকে মুরগির ফার্মের সামনে অবস্থান করছিলেন ইয়াসমিন ও চাঁদনী। এমন সময় শ্রমিক রাসেল মোস্তফার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজিত অবস্থায় রাসেল মোস্তফা দুজনকেই উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনা স্হলেই ইয়াসমিন এর মৃত্যু হয়। চাঁদনীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে জরুরী সেবা নম্বর ৯৯৯ কল করে ঘটনা জানান।তার পর পরই রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান ঘটনাস্হলে উপস্থিত হয়ে নিহত ইয়াসমিন এর লাশ উদ্ধার করেন এ সময় আহত চাঁদনিকে চিকিৎসার জন্য রায়পুরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।চাঁদনি বর্তমানে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
পুলিশও স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দ্ব থেকেই হতাহতের এ ঘটনা ঘটে থাকতে পারে। ভুক্তভোগী তিনজনের বিরুদ্ধেই এলাকায় মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছুরিকাঘাতে নিহত ইয়াসমিনের লাশ রাতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মোস্তফা রাসেল কে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

বাবার ফাইভ স্টার হোটেল ফেলে আজ আমেরিকায় পলাতক!—চট্টগ্রামের মীরসরাইয়ের বিতর্কিত এমপি মাহবুব রুহেল এর দুর্নীতি লুটপাটের গোমর ফাঁস!

‘ন্যাম ভবন’ থেকে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারঃ আত্মহত্যার প্ররোচনায় শেরে বাংলা নগর থানায় মামলা,পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম!

অপ্রতীম বাড়ি ফিরেছে ঠিকই তবে জীবিত নয়,লাশ হয়ে!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি!

রায়পুরা (নরসিংদী) পুলিশের “মোস্ট ওয়ান্টেড” তালিকাভুক্ত অস্ত্র খুন চাঁদাবাজি সহ অসংখ্য মামলার ফেরারি আসামি “অস্ত্র হান্নান” ও নূরুল ইসলাম কে ঢাকা থেকে গ্রেফতার!

বাংলাদেশ থেকে ভাইয়ের লাশ নিতে এক ভাই এলেন লন্ডন থেকে, আরেক ভাই আফগানিস্তান থেকে!