স্বপ্নের পথে যাত্রা অকালে থামল দুই সাংবাদিকের; রাজপথে জীবনের নিরাপত্তা এখন বড় প্রশ্ন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রতিশ্রুতিশীল দুই সাংবাদিক—মো. রবিউল আলম রাজু এবং শাকিবুল হাসান। আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন (২০২৬-২৮) নিয়ে যখন তাদের ব্যস্ততা ও স্বপ্নের দিনাতিপাত হওয়ার কথা, তখন এক ভয়াবহ বাস দুর্ঘটনা তাদের পৃথিবী থেকে চিরতরে বিদায় জানিয়ে দিল। এই অকাল মৃত্যু সাংবাদিক মহলে শোকের মাতম তৈরি করেছে। […]
