মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 21:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

গণমাধ্যম

Showing 1 to 20 of 58 results

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রী: সাংবাদিকতা পেশায় শিক্ষক ও আইনজীবীরা সাংবাদিকতা করতে পারবেন না, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানতে বুধবার রাতে ফেসবুকে মতামত আহ্বান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বৃহস্পতিবার […]

23 October 2026
নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

  সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ৩ নং ওয়ার্ডে সাংবাদিক ও বাউল শিল্পী রুহেল সরকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোরদের একটি দল। সাংবাদিক রুহেল সরকার গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্হ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুক ভিক্তিক নিউজ চ্যানেল “দৈনিক নবীনগরের সংবাদ” পেজ থেকে লাইভে এসে তার উপর হামলার ঘটনাটি […]

22 October 2026
প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

নিজস্ব প্রতিবেদক|জনতার দেশঃ শ্রীলঙ্কায় প্রস্তাবিত ‘প্রোটেকশন অব দ্য স্টেট ফ্রম টেররিজম বিল’ (PSTA) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক ও মানবাধিকারসংশ্লিষ্ট বিভিন্ন মহল। বিলটির কয়েকটি ধারা সংবিধান, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী—এমন অভিযোগ তুলে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC)। ২০২৬ সালের ৬ […]

20 October 2026
সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

এ এম এম আহসানঃ সাংবাদিকদের লাঞ্ছিত করার পেছনে কখনো কখনো সাংবাদিকরাই ভূমিকা রাখেন—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। একজন সাংবাদিকের অপমান, হয়রানি, হামলা কিংবা মামলার পেছনেও যখন সহকর্মী সাংবাদিকদের ইন্ধন বা ভূমিকার অভিযোগ ওঠে, তখন প্রশ্ন জাগে—সাংবাদিকতার শত্রু কি শুধু বাইরে, নাকি আমাদের ভেতরেও? প্রবাদ আছে, কাক নাকি কাকের মাংস খায় না। অথচ সাংবাদিকতার অঙ্গনে […]

20 October 2026
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রী: নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার উদ্যোগে […]

20 October 2026
নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

  নাটোর প্রতিনিধি|রাশেদুল ইসলামঃ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত […]

19 October 2026
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

  রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা ও পেশাগত দায়িত্ব পালনে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের […]

18 October 2026
সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার এর সুনাম ক্ষুন্ন করতে এবং সাংবাদিকদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে একটি কুচক্রী মহল অপচেষ্টার পায়তারা করছে। সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাঁদের রাজনৈতিক পরিচয় নির্ধারণ, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের […]

17 October 2026
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা!

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা!

মহিউদ্দিন তালুকদার ​নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। ​নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও […]

16 October 2026
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন!

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রী: সাংবাদিকদের নিবন্ধন ও সনদ প্রদান, ভুয়া সাংবাদিক শনাক্তকরণ, সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন এবং গণমাধ্যমের পেশাগত জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রস্তাবিত সংস্কার উদ্যোগকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। বৃহস্পতিবার বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ […]

15 October 2026
‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ!

‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ!

‎ ‎ খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে ৩৯ শতাংশ বসতভিটার জমি নিয়ে হিন্দু ও মুসলিম পরিবারের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের তিন মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাত্র এক মাস ১২ দিন পার হতেই হিন্দু পরিবারটির ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ […]

12 October 2026
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল।

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল।

  মনিরুল ইসলাম আকন্দ সোহেল (স্টাফ রিপোর্টার): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছেলে গীতিকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু (৫২) ইন্তেকাল করেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থতা অনুভব […]

11 October 2026
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন!

মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন!

  ♦বরগুনা প্রতিনিধি|জনতার দেশঃ বরগুনা, বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ খ্রী: বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির কথিত মামলায় দৈনিক কালবেলা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে আসাদ সবুজের জামিন মঞ্জুর করেন। এদিকে, গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানোর ঘটনায় জড়িত এসআই হারুন […]

07 October 2026
ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন!

ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন!

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। তাঁর নিয়মিত চিকিৎসা, ওষুধ ও […]

06 October 2026
তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ!

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ!

আবুল হাসনাত রাসেল|স্টাফ রিপোর্টারঃ ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতারে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার ব্যাপারে বৈঠকে প্রস্তাবনা এসেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে আদালতের অনুমতির প্রয়োজন নেই মন্তব্য করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সংশোধিত আইনে এমন বিধান রাখা উচিত যে, […]

29 September 2026

চাঁদাবাজির মামলায় বাউফলের দুই সাংবাদিকে কারাগারে প্রেরণ! বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: চাঁদাবাজির মামলায় পটুয়াখালীর বাউফলের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন, এনামুল হক এনা (৩৫) ও মো. রিয়াজুল […]

27 September 2026
সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে!

সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে!

স্টাফরিপোর্টার|জনতার দেশঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিক সুরক্ষা আইন নভেম্বরের মধ্যেই প্রণয়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। কথাটা রাষ্ট্রযন্ত্রকে এখনই গুরুত্বসহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর। তিনি […]

26 September 2026
স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান!

স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান!

বিশেষ প্রতিনিধি : আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে সংবাদপত্র ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক; একটি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন বলে মন্তব্য করেছেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ এবং […]

19 September 2026
বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু!

বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু!

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতা ও নিয়মিত সংবাদ প্রেরণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়্যাল প্যালেসের হলরুমে অনুষ্ঠিত পত্রিকার প্রতিনিধি সভায় বর্ষ […]

19 September 2026
চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা!

চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা!

ডেস্ক রিপোর্ট | দৈনিক জনতার দেশ : চকরিয়া, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি  বোর্ডের  চেয়ারম্যান আহমেদ  আবু জাফর। অপর দিকে  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর […]

14 September 2026