সোমবার, 26 অক্টোবর 2026 · 16:36
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

20 Oct 2026 • গণমাধ্যম

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রী: নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ—কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা শাখা কমিটির সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার সহ জেলা কমিটির নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।

বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও উৎসাহিত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সাংবাদিক আলিফ হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!