মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 19:19
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

19 Oct 2026 • গণমাধ্যম

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

 

নাটোর প্রতিনিধি|রাশেদুল ইসলামঃ
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। তাঁর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামনা হোসেন,ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, চ্যানেল আই ও কালের কণ্ঠ সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা,সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার যোসেফ, এনটিভি সিনিয়র সাংবাদিক হালিম খান,সময় টিভির সিনিয়র সাংবাদিক আল মামুন,ডিবিসি সাংবাদিক পরিতোষ অধিকারী,সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা।

 

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!