মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 18:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

22 Oct 2026 • গণমাধ্যম

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের ৩ নং ওয়ার্ডে সাংবাদিক ও বাউল শিল্পী রুহেল সরকারকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোরদের একটি দল। সাংবাদিক রুহেল সরকার গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্হ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফেসবুক ভিক্তিক নিউজ চ্যানেল “দৈনিক নবীনগরের সংবাদ” পেজ থেকে লাইভে এসে তার উপর হামলার ঘটনাটি জানান। এ সময় তিনি তার সাংবাদিক সংগঠন ও নবীনগরের সকল সাংবাদিক সংগঠনসহ সাংবাদিকদেরকে তার উপর হামলার ঘটনা জানিয়ে সহযোগিতা চান। এ সময় তার স্ব্যাস্থের অবনতি দেখে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

সাংবাদিক রুহেল সরকার লািভে এসে জানান, গতকাল ২১ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১ ঘটিকায়  পৌর সদরের ৩নং ওয়ার্ডের একটি দোকানে বসে নিউজ তৈরি করার সময় স্থানিয় কিশোর গ্যাংয়ের কয়েকজন এসে তাকে উসকাতে থাকে। পরে বিরক্ত হয়ে তাদেরকে বারণ করতে গেলে তারা অর্তকিত তার উপর হামলা করে গুরুতর জখম করে। এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারিদের শনাক্ত করে কঠোর বিচারের দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনা অন্তত ন্যাক্কারজনক। আমরা তদন্ত ও মামলা সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!