মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 18:16
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

23 Oct 2026 • গণমাধ্যম

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ খ্রী: সাংবাদিকতা পেশায় শিক্ষক ও আইনজীবীরা সাংবাদিকতা করতে পারবেন না, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের এমন মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানতে বুধবার রাতে ফেসবুকে মতামত আহ্বান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত তার ওই পোস্টে ৩৬৩ জন সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেছেন। এর মধ্যে বিশ্লেষণে দেখা যায়, প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যের পক্ষে মত দিয়েছেন ১৯৬ জন যার গড় হার ৫৪.০%। তারা মনে করেন, সাংবাদিকতা একটি পূর্ণকালীন পেশা, তাই অন্য পেশায় থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার অনুচিত। এতে পেশার মান ক্ষুণ্ণ হয়। এরা পেশাটি কে স্বতন্ত্র পেশা হিসেবে গড়ে তোলার প্রতি সরকার ও গণমাধ্যম সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

অপরদিকে ১১৫ জন এই মন্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যার গড় হার ৩১.৭%। তাদের মতে অনেক শিক্ষক, আইনজীবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তাছাড়া মফস্বলে পূর্ণকালীন সাংবাদিকতা করে জীবিকা নির্বাহ কঠিন হওয়ায় অনেককে অন্য পেশার ওপর নির্ভর করতে হয়। বাকি ৫২ জন কৌশলগত সংস্কার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন। যার গড় হার ১৪.৩।

এ বিষয়ে আহমেদ আবু জাফর বলেন, “আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তৃণমূল সাংবাদিকদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রেস কাউন্সিলের এমন মন্তব্যের পক্ষে-বিপক্ষে যে আলোচনা হচ্ছে, তা থেকে একটি যৌক্তিক সমাধানের পথ বেরিয়ে আসবে।”
তিনি জানান, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে শিগগিরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারের নিকট আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

আরও পড়ুন

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!