সোমবার, 26 অক্টোবর 2026 · 17:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু!

19 Sep 2026 • গণমাধ্যম

বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু!

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতা ও নিয়মিত সংবাদ প্রেরণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়্যাল প্যালেসের হলরুমে অনুষ্ঠিত পত্রিকার প্রতিনিধি সভায় বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপুর হাতে ‘সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া। বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের অফিস প্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এ. জাফর। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান ও স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।

প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি আজকের দেশবিদেশ পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাংবাদিক জসিম উদ্দিন টিপুর এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!