খবরের বিভাগ
জাতীয় সংবাদ
বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: ইসি বলছে, ‘পেছানো সম্ভব, কিন্তু আগানো কঠিন’।
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। অক্টোবর মাসকে লক্ষ্য নির্ধারণ করে মাঠপর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সরকারের সাথে সমন্বয় এবং বিদ্যমান সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন সাপেক্ষে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। […]
অন্ধত্ব প্রতিরোধে বৈশ্বিক অংশীদারিত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পিটার হল্যান্ডের গুরুত্বপূর্ণ আলোচনা।
♦অন্ধত্ব প্রতিরোধে বৈশ্বিক অংশীদারিত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পিটার হল্যান্ডের গুরুত্বপূর্ণ আলোচনা নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৬,জুলাই ২০২৬ বাংলাদেশে চক্ষুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাসে কার্যকর বৈশ্বিক অংশীদারিত্বের লক্ষ্যে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (IAPB)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পিটার হল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (০৬ জুলাই ২০২৬) […]
বিশ্বশান্তির অতন্দ্র প্রহরী: বিশ্বমঞ্চে প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী।
স্টাফ রিপোর্টার ঃ সততা, নিষ্ঠা আর অসীম সাহসিকতার মেলবন্ধনে বিশ্বমঞ্চে শান্তিরক্ষার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত প্রস্তুত করছেন আমাদের বীর সেনারা। বিশ্বশান্তিরক্ষায় তাদের এই অদম্য ভূমিকা আজ বিশ্বদরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদেশের মাটিতে প্রতিকূল পরিস্থিতি ও দুর্গম ভূখণ্ডে […]
সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট : ঢাকা, ০৫ জুলাই ২০২৬ (রবিবার): আজ যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সকাল ০৯০০ ঘটিকায় পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; কমান্ডার, পিজিআর এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে […]
দেশের অখণ্ডতা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত।
ডেস্ক রিপোর্ট |জনতারদেশ : দেশের অখণ্ডতা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত আমাদের পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রতিকূল ভৌগোলিক পরিবেশে দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্প্রতি বান্দরবানের অত্যন্ত দুর্গম ‘রেতলাং’ এলাকায় সেনাবাহিনীর পরিচালিত একটি সফল অভিযান আমাদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা ও সাহসিকতার এক […]
হরিপুরে সীমান্তে ১১ জন বাংলাদেশি ঢুকতে দেয়নি বিজিবি।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার […]
