খবরের বিভাগ
সারাদেশ
বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ
মোবাইল কোর্টে সরকারি হালটের প্রায় ১ শতক গ্রামীণ রাস্তা দখলমুক্ত, স্বস্তিতে এলাকাবাসী।
কেন্দুয়া থেকে মনিরুল ইসলাম আকন্দ সোহেল : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি হালটের প্রায় ১ শতক গ্রামীণ রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ২০ জুলাই সোমবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন […]
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কসমেটিকস ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সোমবার (২১ জুলাই) বিকেলে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর বাজার এলাকায় অভিযান […]
কূটনীতির বরফাবৃত রণাঙ্গন: শুল্কযুদ্ধের বেড়াজালে কানাডা-যুক্তরাষ্ট্র মৈত্রী এবং সার্বভৌমত্বের নতুন সমীকরণ।
আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশ : ”যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপের যে একতরফা বাণিজ্য পদক্ষেপ শুরু করেছিল, শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।” — মার্ক কার্নি বাণিজ্যিক কূটনীতির প্রচলিত হিসাব-নিকাশ পেছনে ফেলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী—যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সম্পর্কের পারদ এখন চরম উত্তেজনার শীর্ষে। মার্কিন প্রশাসনের ধারাবাহিক ও একতরফা শুল্ক আরোপের নীতির জেরে […]
চট্টগ্রামে প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল ৯ আগষ্ট শুরু: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক রহমান।
সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ আগামী ৯ আগষ্ট রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে করণীয় নিয়ে উপস্থিত কর্মকতাদের বিস্তারিত অবগত করেন জেলা […]
পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আফজাল মিয়া। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট বিশ্বনাথ পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ সভায় বিগত তিন মাসের কাজের পর্যালোচনার পাশাপাশি […]
বাংলাদেশ আনসার ও ভিডিপির ভূমিকা: ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে মহাপরিচালকের যুগান্তকারী উপস্থাপনা।
নিজস্ব প্রতিবেদক|জনতার দেশ জাতীয় নিরাপত্তা, সংকটকালীন ব্যবস্থাপনা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুমুখী কৌশলগত অবদান এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও এক অনন্য নজির স্থাপন করেছে। মিরপুর সেনানিবাসের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC)-এর আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক […]
জোহানেসবার্গের ব্র্যাকেনসডাউনে বিশেষ অভিযান, বৈধ কাগজবিহীন বিদেশি নাগরিক আটকের নেপথ্য ও অন্তরালের মানবিক চিত্র।
আন্তর্জাতিক প্রতিবেদক|মো: সোহেল জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা — আন্তর্জাতিক মানের মানদণ্ড ও পেশাদার journalistic integrity বজায় রেখে দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশের জোহানেসবার্গের উপকণ্ঠে অবস্থিত ব্র্যাকেনসডাউন (Brackensdown) এলাকায় পরিচালিত হয়েছে এক কঠোর ও সমন্বিত আইন প্রয়োগকারী অভিযান। উক্ত অভিযানে বৈধ কাগজপত্র বা ইমিগ্রেশন সংক্রান্ত উপযুক্ত নথিপত্র ছাড়া বসবাসকারী বেশ কিছু সন্দেহভাজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সংবাদের […]
নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে অন্ধকারাচ্ছন্ন পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর সড়কে সোলার লাইট স্থাপন, অপরাধ দমনে নতুন উদ্যোগ।
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা-সরাইগাছি-গোমস্তাপুর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত এই গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ কয়েকটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা […]
রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ক্রাইম রিপোর্টার : সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে কামরুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ । এ সময় তার হেফাজত হতে ৯৯ বোতল ভারতীয় […]
অন্তহীন সংকটের চোরাবালিতে আশার প্রদীপ: উদ্যোগী ইয়েমেনি নারীরাই এখন পরিবার ও অর্থনীতির মূল চালিকাশক্তি।
আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশ : ”সংঘাত, মুদ্রাস্ফীতি আর চরম খাদ্যনিরাপত্তাহীনতার চাদরে ঢাকা ইয়েমেনে এখন এক নীরব বিপ্লব ঘটছে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার গণ্ডি ভেঙে, বেঁচে থাকার তীব্র আকুতি আর অদম্য সাহসিকতায় রুটি-রুজির লড়াইয়ে নেমেছেন ইয়েমেনি নারীরা। ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানের মাধ্যমে তাঁরা কেবল নিজেদের সংসারই টিকিয়ে রাখছেন না, পুনর্গঠন করছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক যুদ্ধবিধ্বস্ত দেশের […]
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের রূপরেখা: শিক্ষক-শিক্ষার্থীদের নিবেদনে বদলে যাবে ভবিষ্যতের ভিত্তি — ড. মিলন
নিজস্ব প্রতিবেদক| জনতার দেশ: দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও মজবুত এবং যুগোপযোগী করে তুলতে মাঠপর্যায়ের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুরস্থ পিটিআই মিলনায়তনে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল […]
বাংলাদেশ আনসার ও ভিডিপির ভূমিকা: ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে মহাপরিচালকের যুগান্তকারী উপস্থাপনা।
ডেস্ক রিপোর্ট | জনতার দেশ : জাতীয় নিরাপত্তা, সংকটকালীন ব্যবস্থাপনা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুমুখী কৌশলগত অবদান এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও এক অনন্য নজির স্থাপন করেছে। মিরপুর সেনানিবাসের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC)-এর আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম […]
বিমান বাহিনী প্রধানের সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ: আন্তঃবাহিনীর সৌহার্দ্য ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পারস্পরিক পেশাদার সম্পর্ক, আস্থা এবং সহযোগিতার দীর্ঘ ঐতিহ্য আরও সুদৃঢ় হয়েছে। গতকাল ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার), বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, […]
জলমগ্ন জলরাশি ও গহন বিষাদ: গায়ানায় ফেরিডুবিতে ২৭ লাশ উদ্ধার, কাঠগড়ায় ক্রু ও সিস্টেমের অবহেলা।
বিশেষ প্রতিনিধি: মো. সোহেল ”আটলান্টিকের নোনাজল আর দক্ষিণ আমেরিকার উপকূলীয় ঢেউয়ের আড়ালে হারিয়ে গেছে বহু প্রাণ। জর্জেটাউন থেকে পোর্ট কাইটুমাগামী একটি যাত্রীবাহী ফেরির সলিলসমাধি ঘটিয়েছে এক গভীর ট্র্যাজেডি—যা গত কয়েক দশকের মধ্যে গায়ানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে।” দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলবর্তী উত্তাল সমুদ্রে ঘটে যাওয়া মর্মান্তিক ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত […]
যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়। : অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জন হিলি।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক নাটকীয় ও যুগান্তকারী পালাবদলে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম। আর মসনদে বসার সঙ্গে সঙ্গেই এক অভাবনীয় পদক্ষেপে তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলিকে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী (চ্যান্সেলর অব দ্য এক্সচেকার) পদে আসীন করেছেন। দেশটির সরকারি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ রাজনীতিতে এই নিয়োগটি […]
সৌদি আরবের ওপর হুথিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার পারদ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুথি আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ওপর তাৎক্ষণিক কার্যকর এক সামুদ্রিক অবরোধ (ন্যাভাল ব্লকডেইড) ঘোষণা করেছে। ‘চোখের বদলে চোখ’ বা সমতার নীতিকে সামনে রেখে এই অবরোধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি দীর্ঘ প্রায় চার বছরের তুলনামূলক শান্ত অবস্থা ও যুদ্ধবিরতি ভেঙে দুই পক্ষের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনার […]
সরকারের নতুন অশনিসংকেত, বাধ্যতামূলক অবসরের তালিকায় বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ কর্মকর্তা।
মো: মাহবুবুর রহমান খান: আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিশেষ ভূমিকা রেখেছিলেন জনপ্রশাসনের কিছু প্রভাবশালী আমলা যারা ২৪ এর জুলাই গণ অভ্যুত্থান কর্মকাণ্ডে জড়িত ছিলেন এদের মধ্যে ৬৪ জেলা প্রশাসক (ডিসি ও রিটার্নিং কর্মকর্তা) অন্যতম। এমন বিতর্কিত সাবেক ৩০ ডিসি সহ ৩৬ জনের তালিকা চূড়ান্ত করেছে জন প্রশাসন মন্ত্রণালয়। তাদের চাকরির […]
যুদ্ধের দামামায় কার স্বার্থে কোণঠাসা সাধারণ মানুষ? আন্তর্জাতিক আইনের রক্ষাকবচ ভেঙে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিপর্যস্ত বেসামরিক জনপদ”
মোঃ সোহেল, আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশ : *ভূমিকা* মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা বর্তমানে এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে পরাশক্তিগুলোর আধিপত্যের লড়াইয়ের চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা। হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে পাল্টাপাল্টি হামলার জেরে একদিকে যেমন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হচ্ছে, অন্যদিকে তেমনি […]
রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট প্রযুক্তি।
ডেস্ক রিপোর্ট : ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লির রাস্তা। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাদানেগ্যাস ছোড়ে পুলিশ। ছবি # সংগৃহিত।
বিশ্বকাপ ফুটবলে মরক্কো বংশদ্ভূত লামিন ইয়ামেল এর তারকা খ্যাতির পিছনের গল্প।
ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ লামিন ইয়ামালের বাবা মনির ও মা শিলার চাইতেও লামিন ইয়ামাল স্পেনের ফুটবল বিশ্ব তারকা হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন তার দাদী ফাতিমা! মরক্কোর বংশোদ্ভূত বাবা- ১৫ আফ্রিকার গিনির বংশোদ্ভুত মা- ১৬ বছর বয়সে বেকার অবস্থায় প্রেম করে বাল্য বয়সে বিয়ে করার পর তাদের প্রথম সন্তান জন্ম নেয় লামিন ইয়ামাল- […]
