খবরের বিভাগ
সারাদেশ
বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ
আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টার (দৈনিক জনতার দেশ) হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯, সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম […]
শিক্ষা সংস্কারের অকুতোভয় কারিগর: এএনএম এহসানুল হক মিলন ও আগামীর বাংলাদেশ।
বিশেষ প্রতিবেদক| জনতারদেশ : বাংলাদেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং একে একটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে এএনএম এহসানুল হক মিলনের গৃহীত পদক্ষেপগুলো বর্তমানে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতকরণ এবং মেধার প্রকৃত মূল্যায়নের প্রশ্নে তাঁর নেওয়া সাহসী সিদ্ধান্তগুলো একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক শিক্ষা পরিবেশ তৈরির ভিত্তিপ্রস্তর হিসেবে গণ্য হচ্ছে। একটি দেশের […]
হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে ইরানের ‘হামলা’: পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা ট্রাম্পের।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার দুটি বাণিজ্যিক ট্যাংকার লক্ষ্য করে ইরানের বিরুদ্ধে ‘দুঃসাহসিক’ হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরও আটজন আহত হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। […]
মানবিক উদ্যোগে আদাবর: জলাবদ্ধতায় আটকে পড়া ৪০০–৫০০ পরিবারের কাছে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মিগণ।
শাফায়াত হোসেন (মহানগর প্রতিনিধি): রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থানে টানা জলাবদ্ধতায় অসংখ্য পরিবার মানবিক সংকটে পড়েছে। অনেক ঘরে রান্না করার মতো পরিবেশ নেই, পানিবন্দি হয়ে পড়েছে ছোট ছোট শিশু, নারী ও বয়স্ক মানুষ। বিশেষ করে ছয় মাস থেকে ২–৩ বছর বয়সী শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে দুর্গত এলাকার পরিবেশ। এমন পরিস্থিতিতে স্থানীয় […]
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান, অনলাইন জুয়ার আস্তানা থেকে ৪ জন গ্রেপ্তার কম্পিউটার-মোবাইল জব্দ।
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার আস্তানা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ […]
নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা: ঢাকার আস্তানায় ধরা পড়ল ‘সফিক ডাকাত’, আইনের হাত যে লম্বা আবারও প্রমাণিত।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা—রাষ্ট্রের বিরুদ্ধে এক চূড়ান্ত ধৃষ্টতা। সেই ধৃষ্টতার চরম মূল্য দিতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ত্রাস ‘সফিক ডাকাত’। গত কয়েকদিন ধরে জনমনে শঙ্কা ও ক্ষোভের জন্ম দেওয়া এই কুখ্যাত অপরাধীকে অবশেষে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে র্যাব-৯ ও র্যাব-১০-এর একটি বিশেষ যৌথ দল এক নিখুঁত অভিযানের […]
দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবারকে ত্রাণ।
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: সপ্তাহব্যাপী চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস […]
প্রবাসে স্বজনহারার দীর্ঘশ্বাস: বিমানবন্দরে মরদেহ গ্রহণে ভোগান্তি ও হয়রানির অন্তরালে।
নিজস্ব প্রতিবেদক | জনতারদেশ : বিদেশের মাটিতে প্রিয়জনের মৃত্যুসংবাদ শোনার পর যে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই শোকের পাহাড় মাথায় নিয়ে স্বজনরা যখন মরদেহ দেশে ফিরিয়ে আনতে যান, তখন বিমানবন্দরে পড়তে হয় এক ভিন্নতর জটিলতার মুখে। সঠিক তথ্যের অভাব আর আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় মরদেহ গ্রহণ প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে দীর্ঘ […]
ঠাকুরগাঁও হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী।
নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইতন বিবির বাড়ি পীরগঞ্জ উপজেলার বটের হাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি […]
আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা।
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশ কাতারের আধুনিক রূপান্তরের প্রধান কারিগর, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। ছোট এই উপসাগরীয় রাষ্ট্রটিকে বিশ্বের অন্যতম ধনী এবং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তারকারী রাষ্ট্রে রূপান্তরিত করার নেপথ্য স্থপতি হিসেবে তাঁকে মনে রাখা হবে। তাঁর মৃত্যুতে বিশ্বনেতারা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন। […]
ব্যাংককের চাতুচাক বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৭ জনের প্রাণহানি, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ।
আন্তর্জাতিক ডেস্ক : তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম। স্থান: চাতুচাক, ব্যাংকক, থাইল্যান্ড তারিখ: ১৩ জুলাই, ২০২৬ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরাসরি […]
দিল্লির ফুটপাতে অনিরাপদ রাত: গৃহহীন নারীদের জন্য বেঁচে থাকাই যখন চরম লড়াই
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি এলাকায় গত ২২ জুন দশ বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনাটি পুরো দেশে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। একটি মেট্রো স্টেশনের ফুটপাতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুটিকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনা ফের উন্মোচন করে দিয়েছে দিল্লির অন্ধকার এক বাস্তবতাকে—যেখানে মাথার ওপর […]
নাসিরনগরে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা।
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় স্থানীয় বাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রতিদিন এখানে ভিড় জমে মানুষের। তাদের প্রাণচাঞ্চল্যে জমে ওঠে ব্যবসা। এই কোলাহলের ভিড়ে আছে এক বিশেষ পেশাজীবী গোষ্ঠী। তারা হলেন ছাতার মেরামতের কারিগর। যাদের হাতের ছোঁয়ায় পুরোনো ছাতা ফিরে পায় নতুন জীবন। আধুনিকতার ভিড়ে কালের স্রোতে বিলীন হতে চলছে শতবর্ষের পুরোনো পেশাটি। […]
হরমুজে বারুদের স্তূপে নতুন আতঙ্ক: ইরানে ব্যাপক মার্কিন হামলা, ‘যুদ্ধবিরতি মৃত’ ঘোষণার পর পাল্টাপাল্টি হুঙ্কার।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও এক চরম অস্থিরতার পদধ্বনি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির আশা জেগেছিল, তা এখন ধ্বংসের মুখে। মার্কিন বাহিনী ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে একের পর এক বিমান হামলা চালানোর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের নতুন ঝুঁকি তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অবস্থান […]
বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ।
বরগুনা প্রতিনিধি: (মল্লিক জামাল) বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার ০১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে পানি উন্নয়ন বোর্ডের পঁচাকোড়ালিয়া মৌজার প্রায় ৫০ […]
এমপির প্রভাব খাঁটিয়ে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিকে মাঝ নদী থেকে ঘাটে ফিরিয়ে আনলেন হান্নান মাসউদ।
স্টাফ রিপোর্টার | দৈনিক জনতার দেশ : নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ফেরি মাঝ নদীথেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ ওঠেছে।। নোয়াখালী -৬ হাতিয়া আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ কে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন যাত্রীরা। শনিবার ১১ জুলাই বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান […]
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রজেক্টর না দেওয়ায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের স্কুল ফিডিং কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে ওঠেপড়ে লেগেছে একটি মহল।
মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রজেক্টর না দেওয়ায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের স্কুল ফিডিং কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ছত্রাকযুক্ত মেয়াদ উত্তীর্ণ পাউরুটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে বিষয়টি যাচাই […]
সুইস দুর্গে আর্জেন্টিনার জয়রথ: ৩-১ গোলে উড়িয়ে সেমিতে মেসিরা।
স্পাোর্টস ডেস্ক|জনতার দেশ: সুইজারল্যান্ডকে স্রেফ গোলবন্যায় ভাসিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে আলবিসেলেস্তেরা প্রমাণ করল, এবারের শিরোপার দাবিদার হিসেবে তারা কতটা অদম্য। মাঠের প্রতিটি কোণায় আর্জেন্টিনার ছান্দিক ফুটবল আর মেসি-ব্রিগেডের আধিপত্য যেন আজ সুইসদের সব স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ করে দিল। ম্যাচের শুরু থেকেই সুইস রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিল আর্জেন্টিনা। খেলার […]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। গতকাল ১১ জুলাই ২০২৬ তারিখে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গতরাত রাত ২টা ২০ […]
রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়?
আন্তর্জাতিক ডেস্ক|জনতারদেশ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দীর্ঘায়িত রণক্ষেত্রে সম্প্রতি এমন কিছু দৃশ্যপট উন্মোচিত হয়েছে যা সামরিক কৌশলবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ফ্রন্টলাইনের ঠিক যেখানে সৈন্যরা মুখোমুখি অবস্থান করছে, সেখানে রাশিয়ার পতাকার উপস্থিতি কেবল কোনো সামরিক অভিযানের অংশ নয়—বরং এটি একটি সুচিন্তিত এবং গভীর তাৎপর্যপূর্ণ বার্তা। পতাকা যখন মনস্তাত্ত্বিক অস্ত্র : যুদ্ধের ময়দানে পতাকা উত্তোলন সাধারণত বিজয় […]
