বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 03:01
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

সারাদেশ

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

১১৩৪টি সংবাদ · পৃষ্ঠা ৪৭

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী

সারাদেশ বিভাগের আরও সংবাদ

পৃষ্ঠা ৪৭ · প্রকাশের সময় অনুযায়ী সাজানো

সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গে অভিবাসনবিরোধী অস্থিরতা: বিক্ষোভকারীদের ‘আল্টিমেটাম’ ঘিরে জনমনে উদ্বেগ।

​মে: সোহেল দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসন ইস্যু নিয়ে পুনরায় বড় আকারের বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে। ৩০ জুন—যা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক অবৈধ অভিবাসীদের ‘স্বেচ্ছায় দেশত্যাগের’ অনানুষ্ঠানিক সময়সীমা হিসেবে নির্ধারিত ছিল—কে কেন্দ্র করে দেশটির প্রধান শহরগুলোতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় পতাকা বহনকারী হাজারো বিক্ষোভকারী রাজপথে নেমে অবৈধ অভিবাসীদের অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ছাড়ার দাবি জানান। ​বিক্ষোভকারীদের […]

02 July 2026
সারাদেশ

ভোক্তার স্বস্তিতে এলপিজি: সিলিন্ডার প্রতি দাম কমল ৩৫৭ টাকা।

​মো: সোহেল |নিজস্ব প্রতিবেদক ​দীর্ঘদিন ধরে চলা এলপি গ্যাসের উচ্চমূল্যের অস্থিরতায় অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন সাধারণ গ্রাহকরা। জ্বালানি খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস করেছে। আজ বৃহস্পতিবার নতুন এই দর ঘোষণার পাশাপাশি দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে কমিশন। ​মূল্য হ্রাসের বিবরণ: বিইআরসি-এর নতুন বিজ্ঞপ্তি […]

02 July 2026
সারাদেশ

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র দুই শেল্টার প্রজেক্টের উদ্বোধন।

বিশ্বনাথ সিলেট থেকে আফজাল মিয়া: সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলিপাড়া গ্রামের দুই অসহায় ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুর। […]

02 July 2026
সারাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়িচালক মুতাসিন হুসাইন সিরাজীর মৃত্যু ঘিরে রহস্য l

শাহ আলী তৌফিক রিপন | বিশেষ প্রতিনিধি |দৈনিক জনতারদেশ : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রহিমপুর (গামরুলী) গ্রামের বাসিন্দা মরহুম মুসলেম উদ্দিন আকন্দের তৃতীয় ছেলে মুতাসিন হুসাইন সিরাজী (প্রজ্জ্বল)-এর আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ঢাকার মিরপুর পাইকপাড়ার […]

02 July 2026
সারাদেশ

কাতার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা: স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার সন্ধানে।

​ডেস্ক রিপোর্ট | আন্তর্জাতিক বিশ্ব ​মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা সমাপ্ত হয়েছে। বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন। ​আলোচনার পরিধি ও অগ্রগতি: গত দুই দিন ধরে চলা এই সংলাপে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইরানের ওপর […]

02 July 2026
সারাদেশ

আমিরগঞ্জ ( রায়পুরা) থেকে দুই মাদক সেবী গ্রেফতার।

ক্রাইম ডেস্ক: গত ০১/০৭/২০২৬ তারিখ রাত ২১:১৫ ঘটিকার সময় আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ -পরিদর্শক মো: সোহরাব হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খলাপাড়া সেলিমের বাড়িতে ইয়াবা সেবনের সময় ইয়াবা ও খাওয়ার সরঞ্জাম সহ জুনায়েদ (১৯) পিত্:মারফত আলী ০৭ নং ওয়ার্ড গ্রাম,নলবাটা এবং রুবেল মিয়া(২৯)পিতাঃ মাহমুদ আলী ০৮ নং ওয়ার্ড গ্রাম,খলা পাড়াকে গ্রেফতার […]

02 July 2026
সারাদেশ

নরসিংদীর মাধবদীতে বাক প্রতিবদ্ধী শিশু ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, ও ৮ কেজি গাঁজাসহ আটক- ৩।

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে ১ইং জুলাই বুধবার ধর্ষণ মামলার ১ ঘণ্টার মধ্যেই এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী শিশু খাদিজা আক্তার একজন বাকপ্রতিবন্ধী এবং সে স্থানীয় মৃত আক্কেল আলীর কন্যা। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে মাধবদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি […]

01 July 2026
সারাদেশ

প্রশাসনিক সেবার পরিধি বৃদ্ধি: নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন।

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​দেশের প্রশাসনিক সেবাকে আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। মঙ্গলবার (১ জুলাই ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার-এর ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ​বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ […]

01 July 2026
সারাদেশ

কলাপাড়ায় কুয়াকাটা- ভাঙা  ছয় লেন মহাসড়কসহ ৯ দফা দাবিতে ৩০ কি.মি. সড়ক জুড়ে মানববন্ধন।

 ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা  প্রতিনিধি ঃ     জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা  থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্র,  পায়রা বন্দরকে পূর্নাঙ্গরুপে চালু, নদী ভাঙ্গনরোধে টেকসই বেড়িবাঁধ, মহিপুর থানাকে উপজেলা,  কুয়াকাটায় বিমানবন্দর ও বরিশাল-ভোলা সেতু নির্মান করা সহ ৯ দফা দাবিতে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে […]

01 July 2026
সারাদেশ

রায়পুরাতে (নরসিংদী ৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার।

রায়পুরা,প্রতিনিধি: আজ ১ জুলাই,রোজ বুহস্পতিবার রায়পুরা থানা পুলিশ ৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ঘটনার বিবরণে জানা গেছে,থানার টহল পুলিশ ঢাকা -সিলেট মহাসড়কে বারৈচা নামক স্হানে দায়িত্ব পালন করার সময় এক মাদক ব্যবসায়ী বাস থেকে নেমে পুলিশ কে দেখে দৌড়ে পালিয়ে যাবার সময় টহলরত পুলিশ তাকে আটক করে তাকে তল্লাশি করার সময় […]

01 July 2026
সারাদেশ

নাসিরনগরে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে বৃক্ষরোপন।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের এই মেগা প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, […]

30 June 2026
সারাদেশ

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

বিশ্বনাথ (সিলেট)থেকে আফজাল মিয়া : যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্টি বাবুল মিয়ার উদ্যোগে ও অর্থায়নে আজ সোমবার (২৯ জুন) নওধার সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে শিক্ষা […]

30 June 2026
সারাদেশ

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

​নিজস্ব প্রতিবেদক (ঢাকা): ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রাতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না কাটতেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি উঠল জাতীয় সংসদে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সময়ের সব কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ​গতকাল […]

29 June 2026
সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে কাদামাটির কারণে বিআরটিসি বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী**

**মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি।** নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান মোড়ে সড়কে জমে থাকা কাদামাটির কারণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিতে মহিষবাথান মেইন সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে […]

29 June 2026
সারাদেশ

হাসনাবাদ বাজারে দুর্ধর্ষ চুরি সংঘটিত সিসি ক্যামেরা ফুটেজে অপরাধীর ছবি সনাক্ত।

হাসনাবাদ থেকে এম.আর.মামুন : নরসিংদী জেলাধীন রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নস্হ তাঁত শিল্পের অন্যতম প্রসিদ্ধ বাজার হাসনাবাদ।শতাব্দী কাল থেকেই হাসানাবাদ বাজার সারাদেশের বস্ত্র ব্যবসায়ীর কাছে অতি সুপরিচিত। আড়িয়ালখাঁ নদীর তীর ঘেষে এই বাজারটির অবস্হান।নদীপথ,রেলপথ,সড়ক পথে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্হা খুব ভাল হওয়ায় এটি একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিতি পেয়ে আসছে।রাজধানী শহর থেকে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে আসতে […]

29 June 2026
সারাদেশ

মালয়েশিয়া ও চীন সফর থেকে কী অর্জন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে আনা একটি ধন্যবাদ প্রস্তাব শনিবার বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত হয়েছে। “সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি […]

28 June 2026
সারাদেশ

রায়পুরে মা ও তিন মেয়ে হত্যাকাণ্ড: অপরাধের দায় ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময়।

​নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে মা ও তিন মেয়েকে অত্যন্ত নৃশংসভাবে হত্যার যে ঘটনা ঘটেছে, তা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই অমানবিক হত্যাকাণ্ডের পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার একটি ভয়াবহ চিত্র ফুটে উঠছে, যা একই সাথে অপরাধ ও সামাজিক নিরাপত্তার প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে। ​ঘটনার আড়ালের […]

28 June 2026
সারাদেশ

বাউফলে সংখ্যালঘু পরিবারের শ্মশান দখলের অভিযোগ।

মো.আরিফুল ইসলাম,​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের শ্মশান ও পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী অবসরপ্রাপ্ত সহোদর শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, বীরপাশা গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কার্তিক চন্দ্র […]

28 June 2026
সারাদেশ

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের অভিযানে গভীর রাতে শহরের ৯টি হোটেলে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ জন গ্রেপ্তার।

নওগাঁ জেলা প্রতিনিধি (মোঃ রাফি হোসেন) নওগাঁ শহরে একই দিনে সংঘটিত দুটি চাঞ্চল্যকর প্রতারণার ঘটনার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশের সমন্বিত অভিযানে প্রতারক চক্রের চার সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকারের একটি অংশও উদ্ধার করেছে পুলিশ। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে […]

28 June 2026
সারাদেশ

নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সহায়তা সামগ্ৰী বিতরণ করা হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. […]

27 June 2026