বুধবার, 28 অক্টোবর 2026 · 05:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির সরকারি অধ্যাদেশ!

13 Sep 2026 • বাংলাদেশ পুলিশ।

পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির সরকারি অধ্যাদেশ!

স্টাফ রিপোর্টার|জনতার দেশ:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর পুলিশের পার্সোনাল ম্যানেজমেন্ট -১ এর ‘এডিশনাল ডিআইজি’ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিন কে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার এস বি, ঢাকায় বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইম আব্দুল্লাহকে পাবনার বেড়া সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। সহকারি পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে নওগার সাপাহার সার্কেল থেকে সহকারী পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমানকে খুলনা রেঞ্জ ডি আইজি কার্যালয় থেকে সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল হবিগঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। অন্যতায় ২৩ সেপ্টেম্বর তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
সূত্র:
#পুলিশের পার্সোনাল ম্যানেজমেন্ট -১ এর এডিশনাল ডিআইজি স্বাক্ষরিত প্রজ্ঞাপন পত্র।
# বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!